وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ

ওয়া ঝুরূ‘ইওঁ ওয়া নাখলিন তাল‘উহা-হাদীম।উচ্চারণ

এসব শস্যক্ষেত ও রসালো গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানের মধ্যে? ৯৮ তাফহীমুল কুরআন

এবং ক্ষেত-খামার ও এমন খেজুর বাগানের ভেতর, যার গুচ্ছ পরস্পর সন্নিবিষ্ট?মুফতী তাকী উসমানী

ও শস্যক্ষেতে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে?মুজিবুর রহমান

শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?মাওলানা মুহিউদ্দিন খান

‘ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছবিশিষ্ট খর্জুর বাগানে ? ইসলামিক ফাউন্ডেশন

‘আর ক্ষেত-খামার ও কোমল শীষবিশিষ্ট খেজুর বাগানে’?আল-বায়ান

আর শষ্যক্ষেতে ও ফুলে আচ্ছাদিত (ফলে ভারাক্রান্ত) খেজুর বাগানে?তাইসিরুল

"আর শস্যক্ষেত্রে ও খেজুর-বাগানে যার ছড়িগুলো ভারী?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৮

মূলে هَضِيمٌ শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হচ্ছে খেঁজুরের এমন কাঁদি যা ফলভারে নুয়ে পড়েছে এবং যার ফল পেকে যাবার পর রসালো ও কোমল হবার কারণে ফেটে যায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৪৮. ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে?

তাফসীরে আহসানুল বায়ান

(১৪৮) শস্যক্ষেত্র এবং খেজুর বাগানে; যার মোছা নরম? (1)

(1) এখানে ঐ সমস্ত নিয়ামতের বিস্তারিত আলোচনা হচ্ছে, যা তারা প্রাপ্ত হয়েছিল। طَلع খেজুরের মোছাকে বলা হয়, যা প্রথম প্রথম বের হয়। তারপর খেজুরের ফলকে بَلح তারপর بُسر তারপর رُطَب তারপর تَمْر বলা হয়। (আইসারুত তাফাসীর) বাগানের কথা বললে খেজুরের গাছও ওর মধ্যে এসে যায় কিন্তু যেহেতু আরবদের নিকট খেজুরের এক বিশেষ মর্যাদা রয়েছে বলে তাকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। هَضِيم শব্দের আরো কয়েকটি অর্থ বলা হয়েছে, যেমন নরম, স্পর্শকাতর, থাকথাক ইত্যাদি।