কাযযাবাত ‘আ-দুনিল মুরছালীন।উচ্চারণ
আদ জাতি রাসূলদের প্রতি মিথ্যারোপ করলো। ৮৮ তাফহীমুল কুরআন
আদ জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল।মুফতী তাকী উসমানী
‘আদ সম্প্রদায় রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।মুজিবুর রহমান
আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।মাওলানা মুহিউদ্দিন খান
‘আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। ইসলামিক ফাউন্ডেশন
‘আদ জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল,আল-বায়ান
‘আদ সম্প্রদায় রসূলগণকে মিথ্যে সাব্যস্ত করেছিল।তাইসিরুল
আর 'আদ জাতি রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।মাওলানা জহুরুল হক
৮৮
) তুলনামূলক অধ্যয়নের জন্য দেখুন আল আ’রাফ ৬৫-৭২ ও হূদ ৫০-৬০ আয়াত। এছাড়া এ কাহিনী সম্পর্কে বিস্তারিত জানার জন্য কুরআন মজীদের নিম্নোক্ত স্থানগুলো পড়ুনঃ হা-মীম আস্ সাজদাহ ১৩-১৬, আল আহকাফ ২১-২৬, আয্ যারিয়াত ৪১-৪৫, আল কামার ১৮-২২, আল হাক্কাহ ৪-৮ এবং আল ফজর ৬-৮ আয়াত।
১২৩. আদ সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছিল।
(১২৩) আ’দ সম্প্রদায় রসূলগণকে মিথ্যাজ্ঞান করেছিল। (1)
(1) আ’দ তাদের প্রপিতামহের নাম। যার নামেই জাতির নাম পড়ে গেছে। এখানে আ’দকে قَبِيلَة কল্পনা করে كَذَّبَت স্ত্রীলিঙ্গ ক্রিয়া ব্যবহার করা হয়েছে।