ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِينَ

ছু ম্মা আগরকনা-বা‘দুল বা-কীন।উচ্চারণ

তারপর অবশিষ্ট লোকদেরকে ডুবিয়ে দিলাম। তাফহীমুল কুরআন

তারপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করলাম। #%৩৪%#মুফতী তাকী উসমানী

অতঃপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম।মুজিবুর রহমান

এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।মাওলানা মুহিউদ্দিন খান

তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করলাম। ইসলামিক ফাউন্ডেশন

তারপর বাকীদের ডুবিয়ে দিলাম।আল-বায়ান

তারপর অবশিষ্ট সবাইকে ডুবিয়ে দিলাম।তাইসিরুল

তারপর আমরা ডুবিয়ে দিলাম পরবর্তী অবশিষ্টদের।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

হযরত নূহ আলাইহিস সালামকে নিমজ্জিত করার ঘটনা বিস্তারিতভাবে সূরা হুদে চলে গেছে। ১১ : ২৫-৪৮ টীকাসহ দ্রষ্টব্য।

তাফসীরে জাকারিয়া

১২০. এরপর আমরা বাকী সবাইকে ডুবিয়ে দিলাম।

তাফসীরে আহসানুল বায়ান

(১২০) তারপর অবশিষ্ট সকলকে ডুবিয়ে দিলাম।(1)

(1) এর বিস্তারিত আলোচনা কিছু পার হয়ে গেছে, আর কিছু পরবর্তীতে আসবে। নূহ (আঃ) ৯৫০ বছর দাওয়াতের কাজ করা সত্ত্বেও তাঁর জাতির লোক অসৎ ব্যবহার ও বিমুখতার উপরেই কায়েম থাকল। পরিশেষে নূহ (আঃ) অভিশাপ করলেন। আল্লাহ কিশ্তী তৈরী করার ও তাতে ঈমানদার মানুষ, জীব-জন্তু ও প্রয়োজনীয় মালপত্র তুলে নেওয়ার আদেশ দিলেন। আর এভাবে ঈমানদারদের বাঁচিয়ে নিয়ে অন্যদেরকে -- এমন কি তার স্ত্রী-পুত্রকেও, যারা ঈমান আনেনি -- ডুবিয়ে মেরে ফেলা হল।