فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

ফাত্তাকুল্লা-হা ওয়াআতী‘ঊন।উচ্চারণ

কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং (নির্দ্বিধায়) আমার আনুগত্য করো।” ৮০ তাফহীমুল কুরআন

সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার কথা মান।মুফতী তাকী উসমানী

সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।মুজিবুর রহমান

অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।মাওলানা মুহিউদ্দিন খান

‘সুতরাং তোমরা আল্লাহ্কে ভয় কর এবং আমার আনুগত্য কর।’ ইসলামিক ফাউন্ডেশন

‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।আল-বায়ান

কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুসরণ কর।তাইসিরুল

অতএব তোমরা আল্লাহ্‌কে ভক্তি-শ্রদ্ধা কর ও আমার আজ্ঞাপালন কর।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৮০

অকারণে এ বাক্যের পুনরাবৃত্তি করা হয়নি। আগে এটি বলা হয়েছিল এক প্রেক্ষিতে, এখানে পুনরাবৃত্তি করা হচ্ছে ভিন্ন প্রেক্ষিতে। উপরে إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ এর সাথে فَاتَّقُوا اللَّهَ বাক্যাংশের সম্পর্ক এ ছিল যে, আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি হচ্ছেন একজন আমানতদার রসূল, যার আমানতদারীর গুণ সম্পর্কে তোমরা নিজেরাই অবগত, তাঁর প্রতি মিথ্যা আরোপ করতে গিয়ে তোমরা আল্লাহকে ভয় করো। আর এখানে مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ এর সাথে এ বাক্যের সম্পর্ক হচ্ছে এই যে, নিজের কোন ব্যক্তিগত লাভ ছাড়াই যে ব্যক্তি নিছক মানুষের সংস্কার সাধনের জন্য পূর্ণ আন্তরিকতা সহকারে কাজ করছে তার উদ্দেশ্যকে অসৎ আখ্যায়িত করতে গিয়ে তোমরা আল্লাহকে ভয় করো। এ কথাটির ওপর এত বেশী জোর দেবার কারণ ছিল এই যে, জাতির সরদাররা হযরত নূহের আন্তরিকতাপূর্ণ সত্যের দাওয়াতের মধ্যে খুঁত বের করার জন্য তাঁর বিরুদ্ধে এ মর্মে অভিযোগ আনছিল যে, তিনি নিজের বড়াই করার জন্য এতসব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেনঃ

يُرِيدُ أَنْ يَتَفَضَّلَ عَلَيْكُمْ (المؤمنون: 24)

“সে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়।”

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১১০. কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

তাফসীরে আহসানুল বায়ান

(১১০) সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। (1)

(1) এ বাক্যটির পুনরাবৃত্তি তাকীদের জন্য অথবা পৃথক কারণেও হতে পারে। প্রথম আনুগত্যের আহবান আমানতদারীর ফলস্বরূপ ছিল। আর এখন এ আনুগত্যের দাওয়াত পার্থিব লোভ না থাকার ফলস্বরূপ।