ফালাও আন্না লানা-কাররতান ফানাকূনা মিনাল মু’মিনীন।উচ্চারণ
হায় যদি আমাদের আবার একবার ফিরে যাওয়ার সুযোগ মিলতো, তাহলে আমরা মু’মিন হয়ে যেতাম।” ৭২ তাফহীমুল কুরআন
হায়! আমাদের যদি একবার (দুনিয়ায়) ফিরে যাওয়ার সুযোগ লাভ হত, তবে আমরা অবশ্যই মুমিন হয়ে যেতাম। #%৩১%#মুফতী তাকী উসমানী
হায়! যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটত তাহলে আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হতাম!মুজিবুর রহমান
হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।মাওলানা মুহিউদ্দিন খান
‘হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটত, তা হলে আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম! ইসলামিক ফাউন্ডেশন
‘হায়, আমাদের যদি আরেকটি সুযোগ হত, তবে আমরা মুমিনদের অর্ন্তভুক্ত হতাম’।আল-বায়ান
আমাদের যদি একটিবার পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ হত, তাহলে আমরা মু’মিনদের অর্ন্তভুক্ত হয়ে যেতাম।তাইসিরুল
হায়! আমাদের জন্য যদি আকেরবার উপায় থাকত তাহলে আমরা মুমিনদের মধ্যেকার হতাম।মাওলানা জহুরুল হক
৭২
এ আকাংখার জবাবও কুরআনে দেয়া হয়েছেঃ
وَلَوْ رُدُّوا لَعَادُوا لِمَا نُهُوا عَنْهُ
“যদি তাদেরকে পূর্ববর্তী জীবনে ফিরিয়ে দেয়া হয় তাহলে তারা তাই করতে থাকবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে।” (আন’আমঃ ২৮ আয়াত)
যে সব কারণে তাদেরকে ফিরে যাবার সুযোগ দেয়া হবে না এর আরো বেশী ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, সূরা মু’মিনুনের ৯০-৯২ টীকায়।
এটা হযরত ইবরাহীম আলাইহিস সালামের সেই ভাষণ যা তিনি নিজ সম্প্রদায়কে লক্ষ্য করে দিয়েছিলেন। ঘটনার অবশিষ্টাংশ এস্থলে উল্লেখ করা হয়নি। পূর্বে সূরা আম্বিয়ায় (২১ : ৫১) তা বিস্তারিত চলে গেছে। কিছুটা সামনে সূরা সাফফাতে (৩৭ : ৮৩) আসছে।
১০২. হায়, যদি আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ ঘটত, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম!(১)
(১) এ আকাংখার জবাবও কুরআনের এভাবে দেয়া হয়েছে, “যদি তাদেরকে পূর্ববর্তী জীবনে ফিরিয়ে দেয়া হয় তাহলে তারা তাই করতে থাকবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে।” (সূরা আল-আন’আম: ২৮)
(১০২) হায়! যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটত, তাহলে আমরা বিশ্বাসী হয়ে যেতাম!’(1)
(1) কাফের ও মুশরিকরা পৃথিবীতে দ্বিতীয়বার ফিরে আসার ইচ্ছা প্রকাশ করবে, যাতে তারা আল্লাহর আনুগত্য করে আল্লাহকে সন্তুষ্ট করে নিতে পারে। কিন্তু মহান আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে, যদি তাদেরকে পুনর্বার পৃথিবীতে পাঠিয়েও দেওয়া হয়, তাহলেও তারা তাই করবে, যা তারা পূর্বে করেছিল।