وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

ওয়া ইন্না রব্বাকা লাহুওয়াল ‘আঝীঝুর রহীম।উচ্চারণ

আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালীও আবার দয়াময়ও। তাফহীমুল কুরআন

নিশ্চয়ই তোমার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু #%২৩%#মুফতী তাকী উসমানী

এবং তোমার রাব্ব - তিনিতো পরাক্রমশালী, পরম দয়ালু।মুজিবুর রহমান

আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।মাওলানা মুহিউদ্দিন খান

তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।ইসলামিক ফাউন্ডেশন

আর নিশ্চয় তোমার রব তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।আল-বায়ান

তোমার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, বড়ই দয়ালু।তাইসিরুল

আর নিঃসন্দেহ তোমার প্রভু -- তিনিই তো মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এসব নবী ও তাঁর সম্প্রদায়ের বৃত্তান্ত দ্বারা একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দেওয়া হয়েছে যে, অত্যন্ত মমতার সাথে আপন সম্প্রদায়কে দীনের দাওয়াত দান ও তার বিপরীতে কওমের পক্ষ হতে দুঃখ-কষ্ট ভোগের এ ধারা প্রাচীন কাল থেকেই চলে আসছে, এটা আপনার জন্য অভিনব কিছু নয়। সুতরাং নিজ সম্প্রদায়ের আচরণে আপনি বেশি দুঃখিত হবেন না। সেই সঙ্গে পুনরাবৃত্তির সঙ্গে জানানো হয়েছে যে, এসব ঘটনার মধ্যে মানুষের জন্য যথার্থ শিক্ষা আছে। কিন্তু অল্পসংখ্যক লোকই তা দেখে ঈমান আনে আর অধিকাংশেই আনে না। কিন্তু আপনার প্রতিপালক তো পরাক্রমশালী ও দয়াময়। সুতরাং তিনি ঈমানদারদের প্রতি দয়াবরবশ হয়ে চূড়ান্ত বিজয় তাদেরকেই দান করেন। আর সেই দয়ার কারণেই অবিশ্বাসীদেরকেও প্রথমেই শাস্তি দান করেন না; বরং তাদেরকে চিন্তা-ভাবনা করার অবকাশ দেন। শেষ পর্যন্ত কোনওক্রমেই যখন ঈমান আনে না, তখন নিজ পরাক্রমশালীতার প্রকাশ ঘটান এবং তাদেরকে চূড়ান্ত শাস্তি দান করেন। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৬৮. আর আপনার রব, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৮) আর নিশ্চয়ই তোমার প্রতিপালক, তিনিই পরাক্রমশালী, পরম দয়ালু।