إِنَّ ٱللَّهَ لَا يَخۡفَىٰ عَلَيۡهِ شَيۡءٞ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ

ইন্নাল্লা-হা লা-ইয়াখফা-‘আলাইহি শাইউন ফিল আরদিওয়ালা-ফিছ ছামাই।উচ্চারণ

পৃথিবী ও আকাশের কোন কিছুই আল্লাহ‌র কাছে গোপন নেই। তাফহীমুল কুরআন

নিশ্চিত জেনে রেখ, আল্লাহর কাছে কোন জিনিস গোপন থাকতে পারে না পৃথিবীতেও নয় এবং আকাশেও নয়।মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই আল্লাহর নিকট ভূমন্ডল ও নভোমন্ডলের কোন বিষয়ই লুকায়িত নেই।মুজিবুর রহমান

আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই।মাওলানা মুহিউদ্দিন খান

আল্লাহ্, নিশ্চয়ই আসমান ও যমীনে কিছুই তাঁর নিকট গোপন থাকে না। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় আল্লাহ, তাঁর নিকট গোপন থাকে না কোন কিছু যমীনে এবং না আসমানে ।আল-বায়ান

নিশ্চয়ই ভূমন্ডলের ও নভোমন্ডলের কোন জিনিসই আল্লাহর নিকট গোপন থাকে না।তাইসিরুল

নিঃসন্দেহ আল্লাহ্ সম্পর্কে, -- তাঁর কাছে কিছুই লুকানো নেই পৃথিবীতে, আর মহাকাশেও নেই।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ তিনি বিশ্ব-জাহানের যাবতীয় তত্ত্ব ও বাস্তব সত্য জানেন। কাজেই যে কিতাব তিনি নাযিল করেছেন তা পরিপূর্ণ সত্যই হওয়া উচিত। বরং নির্ভেজাল সত্য একমাত্র সেই কিতাবের মধ্যেই পাওয়া যেতে পারে যেটি সেই সর্বজ্ঞ ও মহাজ্ঞানী সত্ত্বার পক্ষ থেকে পাঠানো হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫. নিশ্চয় আল্লাহ, আসমান ও যমীনের কোন কিছুই তার কাছে গোপন থাকে না।(১)

(১) অর্থাৎ আল্লাহ্ তা'আলা সবকিছু জানেন। সূরা আল-আন'আমে এ বিষয়টি বিস্তারিত এসেছে, সেখানে আরও বলা হয়েছে যে, এসব কিছু তিনি যে শুধু জানেন তা-ই নয় বরং তিনি তা এক গ্রন্থে লিখেও রেখেছেন। আল্লাহ বলেন, “আর অদৃশ্যের চাবি তারই কাছে রয়েছে, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থল ও সমুদ্রের অন্ধকারসমূহে যা কিছু আছে তা তিনিই অবগত, তার অজানায় একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে এমন কোন শস্যকণাও অংকুরিত হয় না বা রসযুক্ত কিংবা শুস্ক এমন কোন বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নেই।” (সূরা আল-আন’আম: ৫৯)

তাফসীরে আহসানুল বায়ান

(৫) নিশ্চয়ই আল্লাহর কাছে দ্যুলোক-ভূলোকের কোন কিছুই গোপন নেই।