ক-লা লিলমালায়ি হাওলাহূ ইন্না হা-যা-লাছা-হিরুন ‘আলীম।উচ্চারণ
ফেরাউন তার চারপাশে উপস্থিত সরদারদেরকে বললো, “এ ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ যাদুকর। তাফহীমুল কুরআন
ফেরাউন তার আশপাশের নেতৃবর্গকে বলল, নিশ্চয়ই সে একজন সুদক্ষ যাদুকর।মুফতী তাকী উসমানী
ফির‘আউন তার পারিষদবর্গকে বললঃ এতো এক সুদক্ষ যাদুকর।মুজিবুর রহমান
ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।মাওলানা মুহিউদ্দিন খান
ফির‘আওন তার পারিষদবর্গকে বলল, ‘এ তো এক সুদক্ষ জাদুকর ! ইসলামিক ফাউন্ডেশন
ফির‘আউন তার আশপাশের পারিষদদের উদ্দেশ্যে বলল, ‘এ তো এক বিজ্ঞ যাদুকর।’আল-বায়ান
ফেরাউন তার চারপাশের প্রধানদের বলল : ‘সে অবশ্যই এক দক্ষ যাদুকর।তাইসিরুল
সে তার আশপাশের প্রধানদের বললে -- "এ তো নিশ্চয়ই এক ওস্তাদ জাদুকর, --মাওলানা জহুরুল হক
৩৪. ফির’আউন তার আশেপাশের পরিষদবৰ্গকে বলল, এ তো এক সুদক্ষ জাদুকর!
(৩৪) ফিরআউন তার পারিষদবর্গকে বলল, ‘এ তো এক সুদক্ষ যাদুকর। (1)
(1) ফিরআউন এই সমস্ত মু’জিযা দেখে মূসাকে সত্য বলে মেনে নেওয়া ও তার উপর ঈমান আনার পরিবর্তে মিথ্যাজ্ঞান ও বিদ্বেষের পথ অবলম্বন করল। আর মূসা (আঃ)-এর ব্যাপারে বলল, ‘এ তো একজন সুদক্ষ যাদুকর।’