قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ

ক-লা ইন্না রছূলাকুমুল্লাযী উরছিলা ইলাইকুম লামাজনূন।উচ্চারণ

ফেরাউন (উপস্থিত লোকদের) বললো, “তোমাদের কাছে প্রেরিত তোমাদের এ রসূল সাহেবটি তো দেখছি একেবারেই পাগল।” তাফহীমুল কুরআন

ফেরাউন বলল, তোমাদের এই রাসূল, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, একেবারেই উন্মাদ! #%১১%#মুফতী তাকী উসমানী

ফির‘আউন বললঃ তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূলটি নিশ্চয়ই পাগল।মুজিবুর রহমান

ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।মাওলানা মুহিউদ্দিন খান

ফির‘আওন বলল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো নিশ্চয়ই পাগল।’ ইসলামিক ফাউন্ডেশন

ফির‘আউন বলল, ‘তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল নিশ্চয়ই পাগল’।আল-বায়ান

(ফিরআউন) বলল: ‘তোমাদের রসূল যে তোমাদের নিকট প্রেরিত হয়েছে সে নিশ্চিতই পাগল।’তাইসিরুল

সে বললে -- "তোমাদের রসূলটি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে তো বদ্ধ পাগল।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ তোমরা শুনছ সে কী বলছে, আসমান-যমীনে আমি ছাড়া আরও নাকি রব আছে! তোমরা কি বিশ্বাস কর তার এ কথা? এই বলে সে তাদেরকে উত্তেজিত করতে চাচ্ছিল।

তাফসীরে জাকারিয়া

২৭. ফির’আউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রাসূল তো অবশ্যই পাগল।

তাফসীরে আহসানুল বায়ান

(২৭) ফিরআউন বলল, ‘তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি তো এক বদ্ধ পাগল।’