قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ

ক-লা লিমান হাওলাহূ আলা-তাছতামি‘উন।উচ্চারণ

ফেরাউন তার আশপাশের লোকদের বললো, “তোমরা শুনছো তো?” তাফহীমুল কুরআন

ফেরাউন তার আশপাশের লোকদেরকে বলল, তোমরা শুনছ কি না? #%১০%#মুফতী তাকী উসমানী

ফির‘আউন তার পরিষদবর্গকে লক্ষ্য করে বললঃ তোমরা শুনেছ তো!মুজিবুর রহমান

ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?মাওলানা মুহিউদ্দিন খান

ফির‘আওন তার পারিষদবর্গকে লক্ষ্য করে বলল, ‘তোমরা শুনছো তো !’ ইসলামিক ফাউন্ডেশন

ফির‘আউন তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল, ‘তোমরা কি মনোযোগসহ শুনছ না’?আল-বায়ান

ফেরাউন তার চারপাশের লোকেদেরকে বলল- ‘তোমরা শুনছ তো?’তাইসিরুল

সে তার আশপাশে যারা আছে তাদের বললে -- "তোমরা কি শুনছ না?"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

ফেরাউন যে প্রশ্ন করেছিল তার সারমর্ম ছিল, ‘রাব্বুল আলামীন’ এর স্বরূপ কী, তা ব্যাখ্যা কর। আর হযরত মূসা আলাইহিস সালামের দেওয়া উত্তরের সারমর্ম হল, আল্লাহ তাআলার সত্তা কেমন, তাঁর স্বরূপ কী, তা জানা কারও পক্ষে সম্ভব নয়। হাঁ, তাঁকে চেনা যায় তাঁর সিফাত বা গুণাবলীর দ্বারা। তাই হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে আল্লাহ তাআলার সিফাতই উল্লেখ করেছেন। তা শুনে ফির‘আউন মন্তব্য করল, এ লোকটা বদ্ধ পাগল। প্রশ্ন করেছি কী, আর উত্তর দেয় কী! প্রশ্ন ছিল স্বরূপ সম্পর্কে, কিন্তু উত্তরে তাঁর গুণ বর্ণনা করছে। [অথবা এর অর্থ, দেখ তার ধৃষ্টতা! কেবল আসমান-যমীনের রব বলেই ক্ষান্ত হচ্ছে না। তাকে আমার ও আমাদের বাপ-দাদাদেরও রব বলছে। পাগল না হলে কেউ আমার মুখের উপর এমন ভয়ংকর কথা বলতে পারে? -অনুবাদক]

তাফসীরে জাকারিয়া

২৫. ফির’আউন তার আশেপাশের লোকদের লক্ষ্য করে বলল, তোমরা কি ভাল করে শুনছ না?

তাফসীরে আহসানুল বায়ান

(২৫) ফিরআউন তার পারিষদবর্গকে লক্ষ্য করে বলল, ‘তোমরা শুনছ তো!’ (1)

(1) অর্থাৎ, তোমরা কি তার কথায় আশ্চর্য বোধ কর না? আমি ছাড়া কি কোন উপাস্য আছে?