ওয়া ফা‘আলতা ফা‘লাতাকাল্লাতী ফা‘আলতা ওয়াআনতা মিনাল ক-ফিরীন।উচ্চারণ
এবং তারপর তুমি যে কর্মটি করেছ তাতো করেছোই; ১৫ তুমি বড়ই অকৃতজ্ঞ।” তাফহীমুল কুরআন
আর তোমার যে কা- তুমি করেছিলে সে তো করেছই। বস্তুত তুমি একজন অকৃতজ্ঞ লোক।মুফতী তাকী উসমানী
তুমিতো তোমার কাজ যা করার তা করেছ; তুমি অকৃতজ্ঞ।মুজিবুর রহমান
তুমি সেই-তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।মাওলানা মুহিউদ্দিন খান
‘এবং তুমি তোমার কর্ম যা করার তা তো করেছ ; তুমি অকৃতজ্ঞ।’ ইসলামিক ফাউন্ডেশন
‘আর তুমি তোমার কর্ম যা করার তা করেছ এবং তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত’।আল-বায়ান
তুমি তোমার কর্ম যা করার করেছ (আমাদের একজন লোককে হত্যা ক’রে), তুমি বড় অকৃতজ্ঞ।’তাইসিরুল
আর তোমার কাজ যা তুমি করেছ তা তো করেইছ, তথাপি তুমি অকৃতজ্ঞদের মধ্যেকার!মাওলানা জহুরুল হক
১৫
হযরত মুসার মাধ্যমে যে হত্যা কার্য সংঘটিত হয়েছিল সে ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে।
পূর্বে ৩নং টীকায় যে ঘটনার কথা সংক্ষেপে বলা হয়েছে এ ইঙ্গিত তারই প্রতি।
১৯. এবং তুমি তোমার কাজ যা করার তা করেছ; তুমি তো অকৃতজ্ঞ।
(১৯) তুমি তো যা অপরাধ করার তা করেছ, আর তুমি হলে অকৃতজ্ঞ।’ (1)
(1) অর্থাৎ, আমার খেয়ে আমার দলের একটি লোককে হত্যা করে আমার অকৃতজ্ঞও হয়েছ।