ক-লা কাল্লা- ফাযহাবা-বিআ-য়া-তিনাইন্না মা‘আকুম মুছতামি‘উন।উচ্চারণ
আল্লাহ্ বললেন, “কখখনো না, তোমরা দু’জন যাও আমার নিদর্শনগুলো নিয়ে, ১২ আমি তোমাদের সাথে সবকিছু শুনতে থাকবো। তাফহীমুল কুরআন
আল্লাহ বললেন, কখনও নয়। তোমরা আমার নিদর্শনাবলী নিয়ে যাও। নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, সবকিছু শুনতে থাকব। মুফতী তাকী উসমানী
আল্লাহ বললেনঃ না কখনই নয়, অতএব তোমরা উভয়ে আমার নিদর্শনসহ যাও, আমি তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী।মুজিবুর রহমান
আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।মাওলানা মুহিউদ্দিন খান
আল্লাহ্ বললেন, ‘না, কখনই নয়, অতএব তোমরা উভয়ে আমার নিদর্শনসহ যাও, আমি তো তোমাদের সঙ্গে আছি, শ্রবণকারী। ইসলামিক ফাউন্ডেশন
আল্লাহ বললেন, ‘কখনো নয়। তোমরা উভয়ে আমার নিদর্শনাদিসহ যাও। অবশ্যই আমি আছি তোমাদের সাথে শ্রবণকারী’।আল-বায়ান
আল্লাহ বললেন, ‘কক্ষনো না, তোমরা দু’জনে আমার (দেয়া) নিদর্শন নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে থেকে সব কিছু শুনতে থাকব।তাইসিরুল
তিনি বললেন -- "কখনো না! অতএব তোমরা দুজনেই আমাদের নিদর্শন সমূহ নিয়ে যাও, নিশ্চয়ই আমরা তোমাদের সঙ্গে রয়েছি শুনতে থাকা অবস্থায়।মাওলানা জহুরুল হক
১২
নিদর্শনাদি বলতে এখানে লাঠি ও সাদা হাতের কথা বলা হয়েছে। সূরা আ’রাফ ১৩, ১৪, তা-হা ১, নামল ১ ও কাসাসের ৪ রুকু’তে এর বিস্তারিত বিবরণ এসেছে।
১৫. আল্লাহ বললেন, না, কখনই নয়, অতএব আপনারা উভয়ে আমাদের নিদর্শনসহ যান, আমরাতো আপনাদের সাথেই আছি, শ্রবণকারী।
(১৫) আল্লাহ বললেন, ‘না, কিছুতেই পারবে না। অতএব তোমরা উভয়ে আমার নিদর্শনসহ যাও;(1) নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে শ্রবণকারী থাকব। (2)
(1) মহান আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে, তোমরা উভয়ে যাও এবং আমার বাণী পৌঁছে দাও। তোমরা যার আশংকা করছ, তা হতে আমি তোমাদেরকে হিফাযত করব। ‘নিদর্শন’ বলতে ঐসব দলীল-প্রমাণাদি, যার দ্বারা প্রত্যেক নবীকে সমৃদ্ধ করা হয়। বা ঐসব মু’জিযা (অলৌকিক বস্তু) যা মূসা (আঃ)-কে দান করা হয়েছিল; যেমন শুভ্র হাত ও লাঠি ইত্যাদি।
(2) অর্থাৎ, তোমরা যা কিছু বলবে ও সে প্রত্যুত্তরে যা কিছু বলবে, আমি সব শুনব। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদেরকে রিসালাতের দায়িতত্ত্ব দেওয়ার পর তোমাদের নিরাপত্তার ব্যাপারে উদাসীন হব না। বরং আমার সাহায্য তোমাদের সঙ্গে থাকবে। এখানে ‘সঙ্গ’ বলতে সহায়তা ও সমর্থন বুঝানো হয়েছে।