লাকাদ আদাল্লানী ‘আনিযযিকরি বা‘দা ইযজাআনী ওয়া ক-নাশশাইতা-নু লিলইনছা-নি খাযূলা-।উচ্চারণ
তার প্ররোচনার কারণে আমার কাছে আসা উপদেশ আমি মানিনি। মানুষের জন্য শয়তান বড়ই বিশ্বাসঘাতক প্রমাণিত হয়েছে।” ৪০ তাফহীমুল কুরআন
আমার কাছে তো উপদেশ এসে গিয়েছিল, কিন্তু সে (ওই বন্ধু) আমাকে তা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। #%১৪%# আর শয়তান তো (এমনই চরিত্রের যে, সময়কালে সে) মানুষকে অসহায় অবস্থায় ফেলে চলে যায়। #%১৫%#মুফতী তাকী উসমানী
আমাকেতো সে বিভ্রান্ত করেছিল আমার নিকট উপদেশ পৌঁছার পর; শাইতানতো মানুষের জন্য মহাপ্রতারক।মুজিবুর রহমান
আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়।মাওলানা মুহিউদ্দিন খান
‘আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার নিকট উপদেশ পৌঁছিবার পর।’ শয়তান তো মানুষের জন্যে মহাপ্রতারক। ইসলামিক ফাউন্ডেশন
‘অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক’।আল-বায়ান
সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর, শয়ত্বান মানুষের প্রতি বিশ্বাসঘাতক।তাইসিরুল
আমাকে তো সে বিভ্রান্তিতে নিয়েই গেছে স্মারকগ্রন্থ থেকে তা আমার কাছে আসার পরে! আর শয়তান মানুষের জন্য সদা হতাশকারী।মাওলানা জহুরুল হক
৪০
এটিও কাফেরদের উক্তির একটি অংশ হতে পারে। আবার এও হতে পারে যে, তাদের উক্তির উপর এটি আল্লাহর নিজের উক্তি। দ্বিতীয় অবস্থায় এর যথার্থ উপযোগী অনুবাদ হবে, “আর ঠিক সময়ে মানুষকে প্রতারণা করার জন্য শয়তান তো আছেই।”
অসৎ সঙ্গের পরিণতি যে কি ভয়ঙ্কর এ আয়াত সেদিকে দৃষ্টি আকর্ষণ করছে। দুনিয়ায় অনেকেরই অবস্থা এমন, যাদের কাছে দীনের দাওয়াত পৌঁছে এবং তার মন-মস্তিষ্ক তা কবুলও করে, কিন্তু সঙ্গী-সাথী ভালো ও দীনদার না হওয়ার কারণে সে বাস্তব জীবনে তা প্রতিফলিত করতে পারে না। ফলে তার জীবন ও মরণ হয় তাদেরই একজন হিসেবে। চৈতন্য হবে কিয়ামতে। কিন্তু সেই চৈতন্য তো কোন কাজে আসবে না। তখন আক্ষেপে আঙ্গুল কামড়াবে আর বলবে আহা! আমি যদি ওদেরকে বন্ধু না বানাতাম! ওদের সাথে চলাফেরা করেই তো আমি বিপথগামী হয়েছি। আজকের এ করুণ পরিণতি তো সে কারণেই! বস্তুত সঙ্গদোষকে অস্বীকার করার কোন উপায় নেই। তাই কুরআন মাজীদের বিভিন্ন স্থানে সৎসঙ্গ গ্রহণের জন্য উৎসাহ দেওয়া হয়েছে। বিভিন্ন হাদীসেও সৎ ও অসৎ সঙ্গের লাভ-ক্ষতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। -অনুবাদক
২৯. আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশ পৌছার পর। আর শয়তান তো মানুষের জন্য মহাপ্ৰতারক।
(২৯) আমাকে অবশ্যই সে বিভ্রান্ত করেছিল আমার নিকট কুরআন পৌঁছনোর পর। আর শয়তান তো মানুষকে বিপদকালে পরিত্যাগই করে।’