تَبَارَكَ ٱلَّذِيٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيۡرٗا مِّن ذَٰلِكَ جَنَّـٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ وَيَجۡعَل لَّكَ قُصُورَۢا

তাবা-রকাল্লাযীইন শাআ জা‘আলা লাকা খাইরম মিন যা-লিকা জান্না-তিন তাজরী মিন তাহতিহাল আনহা-রু ওয়া ইয়াজ‘আল লাকা কুসূর-।উচ্চারণ

বড়ই বরকত সম্পন্ন তিনি ১৯ যিনি চাইলে তাঁর নির্ধারিত জিনিস থেকে অনেক বেশী ও উৎকৃষ্টতর জিনিস তোমাকে দিতে পারেন, (একটি নয়) অনেকগুলো বাগান যেগুলোর পাদদেশে নদী প্রবাহিত এবং বড় বড় প্রাসাদ। তাফহীমুল কুরআন

মহিমময় সেই সত্তা, যিনি ইচ্ছা করলে তোমাকে তার চেয়ে উৎকৃষ্ট জিনিস দিতে পারেন। (কেবল একটি নয়) দিতে পারেন এমন বহু বাগান, যার নিচে বহমান থাকবে নদ-নদী এবং তোমাকে বানাতে পারেন বহু অট্টালিকার মালিক। মুফতী তাকী উসমানী

কত মহান তিনি যিনি ইচ্ছা করলে তোমাকে দিতে পারেন এটা অপেক্ষা উৎকৃষ্টতর বস্তু - উদ্যানসমূহ, যার নিম্নদেশে নদ-নদী প্রবাহিত এবং দিতে পারেন প্রাসাদসমূহ।মুজিবুর রহমান

কল্যানময় তিনি, যিনি ইচ্ছা করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন-বাগ-বাগিচা, যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ।মাওলানা মুহিউদ্দিন খান

কত মহান তিনি যিনি ইচ্ছা করলে তোমাকে দিতে পারেন এটা অপেক্ষা উৎকৃষ্ট বস্তু-উদ্যানসমূহ যার নিম্নদেশে নদী-নালা প্রবাহিত এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদসমূহ! ইসলামিক ফাউন্ডেশন

তিনি বরকতময়, যিনি ইচ্ছা করলে তোমার জন্য করে দিতে পারেন তার চেয়ে উত্তম বস্ত্ত অনেক বাগান, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয় এবং তিনি তোমাকে প্রাসাদসমূহ দিতে পারেন।আল-বায়ান

মহা কল্যাণময় তিনি যিনি ইচ্ছে করলে তোমাকে ওগুলোর চেয়েও উৎকৃষ্ট জিনিস দিতে পারেন- বাগ-বাগিচা, যার নিচ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, দিতে পারেন তিনি তোমাকে প্রাসাদরাজি।তাইসিরুল

মহামহিম তিনি যিনি ইচ্ছা করলে তোমার জন্য এর চেয়েও শ্রেষ্ঠ বস্তু তৈরি করতে পারেন -- বাগানসমূহ যাদের নিচ দিয়ে বয়ে চলে ঝরনারাজি, আর তোমার জন্য তৈরি করতে পারেন প্রাসাদ-সমূহ।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৯

এখানে আবার সেই একই تَبَارَكَ শব্দ ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী বিষয়বস্তু থেকে একথা জানা যাচ্ছে যে, এখানে এর মানে হচ্ছে “বিপুল সম্পদ ও উপকরণাদির অধিকারী,” “সীমাহীন শক্তিধর” এবং “কারো কোন কল্যাণ করতে চাইলে করতে পারেন না, এর অনেক উর্ধ্বে।”

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ কাফেরদের ফরমায়েশ মত আল্লাহ তাআলা চাইলে আপনাকে বহুমূল্য উদ্যান-অট্টালিকার মালিক বানিয়ে দিতে পারেন। ভূ-পৃষ্ঠের সমুদয় সম্পদও আপনাকে দিয়ে দিতে পারেন। তাঁর ভাণ্ডারে তো কোন কিছুর অভাব নেই, কিন্তু তা দিচ্ছেন না এ কারণে যে, আপনার রিসালাত প্রমাণের জন্য যে নিদর্শন দরকার ছিল তা দেওয়া হয়ে গেছে। ঈমান আনার ইচ্ছা থাকলে নিদর্শন হিসাবে তাই যথেষ্ট। ইচ্ছা নেই বলেই তা দেখা সত্ত্বেও তারা ঈমান আনছে না। কাজেই তাদের চাহিদামত নিদর্শন দিলেও তারা ঈমান আনবে না। কোনও না কোনও বাহানা দেখিয়ে মুখ ফিরিয়ে নেবে। আর তখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে, কিন্তু তাদেরকে এখনই ধ্বংস করা যেহেতু আল্লাহর ইচ্ছা নয় তাই তিনি তাদের চাহিদামত নিদর্শন দেখাচ্ছেন না। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

১০. কত বরকতময় তিনি যিনি ইচ্ছে করলে আপনাকে দিতে পারেন এর চেয়ে উৎকৃষ্ট বস্তু—উদ্যানসমূহ যার পাদদেশে নদী-নালা প্রবাহিত এবং তিনি দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ!

তাফসীরে আহসানুল বায়ান

(১০) কত প্রাচুর্যময় তিনি, যিনি ইচ্ছা করলে তোমাকে এ অপেক্ষা উৎকৃষ্টতর বস্তু দান করতে পারেন -- উদ্যানসমূহ; যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত এবং দিতে পারেন প্রাসাদসমূহ। (1)

(1) অর্থাৎ, তোমার নিকট যেসব জিনিসের দাবী এরা করছে, সে সমস্ত পূরণ করে দেওয়া আল্লাহর জন্য কোন সমস্যার কথা নয়। তিনি চাইলে তো তার থেকে উত্তম বাগান ও মহল তোমাকে দান করতে পারেন, যা তাদের কল্পনায় রয়েছে। কিন্তু তাদের দাবী আসলে মিথ্যাজ্ঞান ও শত্রুতার কারণে, হিদায়াত প্রাপ্তি ও পরিত্রাণ লাভের জন্য নয়।