আলাইন্না লিল্লা-হি মা-ফিছছামা-ওয়া-তি ওয়াল আরদি কাদ ইয়া‘লামুমাআনতুম ‘আলাইহি ওয়া ইয়াওমা ইউরজা‘ঊনা ইলাইহি ফাইউনাব্বিঊহুম বিমা-‘আমিলূ ওয়াল্লা-হু বিকুল্লি শাইয়িন ‘আলীম।উচ্চারণ
সাবধান হয়ে যাও, আকাশে ও পৃথিবীতে যা কিছু সব আল্লাহরই। তোমরা যে নীতিই অবলম্বন করো আল্লাহ তা জানেন। যেদিন লোকেরা তাঁর দিকে ফিরে যাবে সেদিন তিনি তাদের বলে দেবেন তারা কি সব করে এসেছে। তিনি সব জিনিসের জ্ঞান রাখেন। তাফহীমুল কুরআন
স্মরণ রেখ, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা-কিছু আছে সব আল্লাহরই মালিকানাধীন। তোমরা যে অবস্থায়ই থাক, আল্লাহ তা ভালোভাবে জানেন। যে দিন সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে, সে দিন তিনি তাদেরকে তারা যা-কিছু করত তা জানিয়ে দেবেন। আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে সম্যক জ্ঞাত।মুফতী তাকী উসমানী
জেনে রেখ, আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু রয়েছে তা আল্লাহরই, তোমরা যাতে ব্যাপৃত তিনি তা জানেন; যেদিন তারা তাঁর নিকট প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দিবেন তারা যা করত; আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।মুজিবুর রহমান
মনে রেখো নভোমন্ডল ও ভূমন্ডলে যা আছে, তা আল্লাহরই। তোমরা যে অবস্থায় আছ তা তিনি জানেন। যেদিন তারা তাঁর কাছে প্রত্যাবর্তিত হবে, সেদিন তিনি বলে দেবেন তারা যা করেছে। আল্লাহ প্রত্যেক বিষয়ই জানেন।মাওলানা মুহিউদ্দিন খান
জেনে রাখ, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহ্ র ই; তোমরা যাতে ব্যাপৃত তিনি তা জানেন। যেদিন তারা তাঁর নিকট প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দিবেন তারা যা করত। আল্লাহ্ সর্ববিষয়ে সর্বজ্ঞ।ইসলামিক ফাউন্ডেশন
সাবধান, আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তা আল্লাহরই; তোমরা যে অবস্থায় আছ তা তিনি অবশ্যই জানেন এবং যেদিন তাদেরকে তাঁর কাছে ফিরিয়ে নেয়া হবে সেদিন তারা যা করত তিনি তাদেরকে তা জানিয়ে দেবেন। আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত।আল-বায়ান
নিশ্চিত জেনে রেখ, আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা যে অবস্থায় আছ তা তিনি জানেন। অতঃপর যেদিন তারা তাঁর কাছে ফিরে যাবে সেদিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করত, আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে বেশি অবগত।তাইসিরুল
এটি কি নয় যে মহাকাশমন্ডলীতে ও পৃথিবীতে যা-কিছু আছে তা নিশ্চয়ই আল্লাহ্র? তিনি অবশ্য জানেন তোমরা যা-কিছুতে রয়েছ। আর যেদিন তাদের তাঁর কাছে ফেরত নেওয়া হবে সেদিন তাদের জানিয়ে দেওয়া হবে যা তারা করত। আর আল্লাহ্ সব- কিছু সন্বন্ধে সর্বজ্ঞাতা।মাওলানা জহুরুল হক
৬৪. জেনে রাখ, আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তা আল্লাহরই; তোমরা যাতে ব্যাপৃত তিনি তা অবশ্যই জানেন। আর যেদিন তাদেরকে তাঁর কাছে ফিরিয়ে নেয়া হবে, সেদিন তিনি তাদেরকে জানিয়ে দেবেন তারা যা করত। আর আল্লাহ্ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ।
(৬৪) জেনে রেখো, আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই।(1) তোমরা যাতে লিপ্ত আছ, আল্লাহ তা জানেন।(2) যেদিন তারা তাঁর নিকট প্রত্যাবর্তিত হবে, সেদিন তিনি তারা যা করেছে, তা তাদেরকে জানিয়ে দেবেন। আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।
(1) সৃষ্টির দিক দিয়ে, মালিকানার দিক দিয়ে, অধীনতার দিক দিয়ে সবকিছু তাঁরই। তিনি যেভাবে ইচ্ছা ব্যবহার করেন। যা ইচ্ছা তাই আদেশ করেন। অতএব তাঁর রসূলের ব্যাপারে আল্লাহকে ভয় করা উচিত। যার দাবী এই যে, রসূলের কোন আদেশের বিরোধিতা করা যাবে না এবং তিনি যা নিষেধ করেন, তাও করা যাবে না। কারণ, রসূল (সাঃ)-এর প্রেরণের উদ্দেশ্যই হল, তাঁর অনুসরণ ও আনুগত্য করা হবে।
(2) আল্লাহর রসূলের বিরোধীদেরকে সতর্ক করা হচ্ছে যে, তোমরা যে আচরণ প্রদর্শন করছ, এটা ভেবে নিও না যে, তা আল্লাহর অজানা থাকতে পারে। বরং সব কিছুই তাঁর অসীম জ্ঞানায়ত্বে রয়েছে, আর সেই মত তিনি কিয়ামতের দিন প্রতিফল ও প্রতিদান দেবেন।