لَّقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖۚ وَٱللَّهُ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

লাকাদ আনঝালনাআ-য়া-তিম মুবাইয়িনা-তিওঁ ওয়াল্লা-হু ইয়াহদী মাইঁ ইয়াশাউ ইলা-সির-তিম মুছতাকীম।উচ্চারণ

আমি পরিষ্কার সত্য বিবৃতকারী আয়াত নাযিল করে দিয়েছি তবে আল্লাহই যাকে চান সত্য সরল পথ দেখান। তাফহীমুল কুরআন

নিশ্চয়ই আমি (সত্য) পরিস্ফুটনকারী আয়াতসমূহ নাযিল করেছি। আল্লাহ যাকে চান সরল পথে পৌঁছে দেন।মুফতী তাকী উসমানী

আমিতো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন।মুজিবুর রহমান

আমি তো সুস্পষ্ট আয়াত সমূহ অবর্তীর্ণ করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন।মাওলানা মুহিউদ্দিন খান

আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, আল্লাহ্ যাকে ইচ্ছা সরল সঠিক পথ প্রদর্শন করেন। ইসলামিক ফাউন্ডেশন

অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি। আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান।আল-বায়ান

আমি সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, আল্লাহ যাকে চান সরল সঠিক পথ প্রদর্শন করেন।তাইসিরুল

আমরা নিশ্চয়ই সুস্পষ্ট নির্দেশাবলী অবতারণ করেছি, আর আল্লাহ্ সহজ-সঠিক পথের দিকে চালিত করেন যাকে তিনি ইচ্ছে করেন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৬. অবশ্যই আমরা সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি, আর আল্লাহ যাকে ইচ্ছে সরল সঠিক পথে পরিচালিত করেন।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৬) আমি অবশ্যই সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি। আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। (1)

(1) ‘সুস্পষ্ট নিদর্শন’ বলতে কুরআন কারীমকে বুঝানো হয়েছে, যাতে এমন প্রতিটি জিনিসের বর্ণনা রয়েছে যার সম্পর্ক ধর্ম তথা সুচরিত্রের সঙ্গে আছে; যার উপর নির্ভর করছে মানুষের সুখ ও সফলতা। মহান আল্লাহ বলেন, {مَّا فَرَّطْنَا فِي الكِتَابِ مِن شَيْءٍ} অর্থাৎ, আমি কিতাবে কোন কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি। (আনআম ৩৮ আয়াত) যার ভাগ্যে হিদায়াত প্রাপ্তি রয়েছে আল্লাহ তাকে সঠিক চিন্তাশক্তি ও সত্য হৃদয় দান করে থাকেন। যার ফলে তার সম্মুখে হিদায়াতের পথ খুলে যায়। ‘সিরাতে মুস্তাকীম’ (সরল পথ) বলতে উক্ত হিদায়াতের পথকেই বুঝানো হয়েছে; যার মধ্যে কোন বক্রতা নেই; যে পথ অবলম্বন করে মানুষ নিজের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছতে পারে।