ওয়ালিল্লা-হি মুলকুছছামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়া ইলাল্লা-হিল মাসীর।উচ্চারণ
আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই এবং তাঁরই দিকে সবাইকে ফিরে যেতে হবে। তাফহীমুল কুরআন
আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই এবং আল্লাহরই দিকে (সকলের) ফিরে যেতে হবে।মুফতী তাকী উসমানী
আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন।মুজিবুর রহমান
নভোমন্ডল ও ভূমন্ডলের সার্বভৌমত্ব আল্লাহরই এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে।মাওলানা মুহিউদ্দিন খান
আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহ্ র ই এবং আল্লাহ্ র ই দিকে প্রত্যাবর্তন। ইসলামিক ফাউন্ডেশন
আর আসমান ও যমীনের মালিকানা আল্লাহর জন্যই। আর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন।আল-বায়ান
আসমান ও যমীনের রাজত্বের মালিকানা আল্লাহর জন্যই, আর ফিরে আসতে হবে আল্লাহর কাছেই।তাইসিরুল
আর মহাকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব আল্লাহ্র, আর আল্লাহ্র প্রতিই হচ্ছে প্রত্যাবর্তনস্থল।মাওলানা জহুরুল হক
৪২. আর আসমানসমূহ ও যমীনের সার্বভৌমত্ব আল্লাহরই এবং আল্লাহরই দিকে ফিরে যাওয়া।(১)
(১) সবকিছুই তাঁর মালিকানাভুক্ত। তারা ইচ্ছায়-অনিচ্ছায় তার কাছেই ফিরে যাবে। তাদের মধ্যে যারা সেথায় তাসবীহ পাঠ করেছে তারা হবে পুরস্কৃত। আর যারা করেনি তারা হবে তিরস্কৃত। (দেখুন: তাবারী, মুয়াসসার)
(৪২) আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন।(1)
(1) সুতরাং তিনিই আসল বাদশাহ, তাঁর আদেশের সমালোচনা করার, তাঁর কাজের কৈফিয়ত নেওয়ার কেউ নেই। তিনিই একমাত্র সত্য উপাস্য, তিনি ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই। সকলকেই তাঁর নিকট ফিরে যেতে হবে। সেখানে তিনি ন্যায় ও ইনসাফের সাথে সকলের বিচার করবেন।