وَهُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ

ওয়া হুওয়াল্লাযী যার-আকুম ফিল আরদিওয়া ইলাইহি তুহশারূন।উচ্চারণ

তিনিই তোমাদেরকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই কাছে তোমরা একত্র হবে। তাফহীমুল কুরআন

তিনিই তো তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে একত্র করা হবে।মুফতী তাকী উসমানী

তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তাঁরই নিকট একত্রিত করা হবে।মুজিবুর রহমান

তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে।মাওলানা মুহিউদ্দিন খান

তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তাঁরই নিকট একত্র করা হবে। ইসলামিক ফাউন্ডেশন

আর তিনিই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তাঁরই কাছে একত্র করা হবে।আল-বায়ান

তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর তাঁর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে।তাইসিরুল

আর তিনিই সেইজন যিনি পৃথিবীতে তোমাদের বহুগুণিত করেছেন, আর তাঁরই কাছে তোমাদের একত্রিত করা হবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৯. আর তিনিই তোমাদেরকে যমীনে বিস্তৃত করেছেন(১) এবং তোমাদেরকে তারই কাছে একত্র করা হবে।

(১) ذرأ অর্থ, সৃষ্টি করা (জালালাইন; মুয়াসসার) তাছাড়া এখানে বিস্তৃত ও ছড়িয়ে ছিটিয়ে দেয়ার অর্থও হয়। (সা’দী)

তাফসীরে আহসানুল বায়ান

(৭৯) তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তাঁরই নিকট একত্রিত করা হবে। (1)

(1) এখানে মহান আল্লাহ নিজ মহাশক্তির কথা বর্ণনা করেছেন যে, তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন। তোমাদের রূপ-রঙও এক অপর হতে ভিন্নতর। ভাষাও ভিন্ন, আচার-আচরণও ভিন্ন। পুনরায় এক সময় এমন আসবে, যখন তোমাদের সকলকে জীবিত করে নিজের কাছে একত্রিত করবেন।