হাত্তাইযা-ফাতাহনা-‘আলাইহিম বা-বান যা-‘আযা-বিন শাদীদিন ইযা-হুম ফীহি মুবলিছূন।উচ্চারণ
তবে যখন অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে, আমি তাদের জন্য কঠিন আযাবের দরজা খুলে দেবো তখন অকস্মাত তোমরা দেখবে যে, এ অবস্থায় তারা সকল প্রকার কল্যাণ থেকে হতাশ হয়ে পড়েছে। ৭৩ তাফহীমুল কুরআন
অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলে দেব, তখন সহসা তারা তাতে হতাশ হয়ে পড়বে।মুফতী তাকী উসমানী
অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দিই তখনই তারা হতাশ হয়ে পড়ে।মুজিবুর রহমান
অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে।মাওলানা মুহিউদ্দিন খান
অবশেষে যখন আমি এদের জন্যে কঠিন শাস্তির দুয়ার খুলে দেই তখনই এরা এতে হতাশ হয়ে পড়ে।ইসলামিক ফাউন্ডেশন
অবশেষে আমি যখন তাদের জন্য কঠিন আযাবের দুয়ার খুলে দেই তখনই তাতে তারা হতাশ হয়ে পড়ে।আল-বায়ান
অবশেষে আমি তাদের জন্য কঠিন শাস্তির দরজা খুলে দেব, তখন তারা তাতে হতাশ হয়ে পড়বে।তাইসিরুল
শেষ পর্যন্ত যখন আমরা তাদের উপরে খুলে দিই কঠিন কঠিন শাস্তি থাকা দরজা তখন তারা হতাশ হয়ে পড়ে।মাওলানা জহুরুল হক
৭৩
মূলে-----শব্দ ব্যবহার করা হয়েছে। হতাশা শব্দটি এর পূর্ণ অর্থ প্রকশ করে না।----------শব্দের কয়েকটি অর্থ হয়। বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া, ভয়ে ও আতংকে নিথর হয়ে যাওয়া, দুঃখে ও শোকে মনমরা হয়ে যাওয়া, সবদিক থেকে নিরাশ হয়ে সাহস হারিয়ে ফেলা এবং এরই একটি দিক হতাশা ও ব্যর্থতারফলে মরিয়া (Desperate) হয়ে ওঠা। এ কারণেই শয়তানের নাম ইবিলস রাখা হয়েছে। এ নামের মধ্যে যে অর্থ প্রচ্ছন্ন রয়েছে তা হলো, হতাশা ও নিরাশার (Frustration) ফলে তার আহত অহমিকা এত বেশী উত্তেজিত হয়ে পড়ে যে, এখন সে প্রাণের মায়া ত্যাগ করে মরণ খেলায় নামতে এবং সব ধরণের অপরাধ অনুষ্ঠানে উদ্যত হয়েছে।
৭৭. অবশেষে যখন আমরা তাদের উপর কঠিন কোন শাস্তির দুয়ার খুলে দেব তখনই তারা এতে আশাহত হয়ে পড়বে।(১)
(১) অর্থাৎ হতাশ হয়ে পড়বে। তারা কি করবে তা নির্ধারণ করতে সক্ষম হবে না। (ফাতহুল কাদীর)
(৭৭) অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দিলাম। তখন তারা হতাশ হয়ে পড়ল। (1)
(1) এ থেকে পার্থিব শাস্তি উদ্দেশ্য হতে পারে এবং আখেরাতের শাস্তিও উদ্দেশ্য হতে পারে; যেখানে সমস্ত রকমের সুখ ও স্বাচ্ছন্দ্য হতে বঞ্চিত হবে এবং সমস্ত প্রকার আশা আকাঙ্ক্ষা ছিন্ন হয়ে যাবে।