ছু ম্মা জা‘আলনা-হু নুতফাতান ফী কার-রিম মাকীন।উচ্চারণ
তারপর তাকে একটি সংরক্ষিত স্থানে টপ্কে পড়া ফোঁটায় পরিবর্তিত করেছি, তাফহীমুল কুরআন
তারপর তাকে স্খলিত বিন্দুরূপে এক সংরক্ষিত স্থানে রাখি। #%১১%#মুফতী তাকী উসমানী
অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে।মুজিবুর রহমান
অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর আমি একে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে; ইসলামিক ফাউন্ডেশন
তারপর আমি তাকে শুক্ররূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি।আল-বায়ান
অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।তাইসিরুল
তারপর আমরা তাকে বানাই শুক্রকীট এক নিরাপদ অবস্থান স্থলে,মাওলানা জহুরুল হক
সংরক্ষিত স্থান হল মায়ের গর্ভ।
১৩. তারপর আমরা তাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ ভাণ্ডারে;
(১৩) অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে (জরায়ুতে)। (1)
(1) নিরাপরাধ আধার বা স্থান বলতে মায়ের গর্ভাশয় বা জরায়ু, যেখানে বাচ্চা প্রায় ৯ মাস নিরাপদে লালিত-পালিত হয়ে থাকে।