ওয়াল্লাযীনা ছা‘আও ফীআ-য়া-তিনা-মু‘আ-জিঝীনা উলাইকা আসহা-বুল জাহীম।উচ্চারণ
আর যারা আমার আয়াতকে খাটো করার চেষ্টা করবে তারা হবে জাহান্নামের অধিবাসী। তাফহীমুল কুরআন
আর যারা আমার নিদর্শনসমূহকে ব্যর্থ প্রমাণের জন্য দৌড়-ঝাঁপ করে, তারা হবে জাহান্নামবাসী।মুফতী তাকী উসমানী
আর যারা আমার আয়াত ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে জাহান্নামের অধিবাসী।মুজিবুর রহমান
এবং যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্যে চেষ্টা করে, তারাই দোযখের অধিবাসী।মাওলানা মুহিউদ্দিন খান
এবং যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই হবে জাহান্নামের অধিবাসী। ইসলামিক ফাউন্ডেশন
আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করে, তারা জাহান্নামের অধিবাসী।আল-বায়ান
আর যারা আমার নিদর্শনের বিরুদ্ধে চেষ্টা চালায়, সেগুলোর উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য, তারাই হল জাহান্নামের বাসিন্দা।তাইসিরুল
আর যারা আমাদের নির্দেশাবলী বিফল করার চেষ্টা করে তারাই হচ্ছে জ্বলন্ত আগুনের বাসিন্দা।মাওলানা জহুরুল হক
৫১. এবং যারা আমাদের আয়াতসমূহকে ব্যৰ্থ করার চেষ্টা করে, তারাই হবে জাহান্নামের অধিবাসী।
(৫১) আর যারা আমার আয়াতকে ব্যর্থ করার অপচেষ্টা করে(1) তারাই হবে জাহান্নামের অধিবাসী।
(1) مُعَاجِزِين শব্দের অর্থ হল এই ধারণা পোষণ করা যে, তারা আমাকে ব্যর্থ করে দেবে, নিষ্ক্রিয় বা ক্লান্ত করে ফেলবে, আর আমি তাদেরকে পাকড়াও করতে সক্ষম হব না। কারণ তারা পুনর্জীবন ও হিসাব-নিকাশের ব্যাপারে অবিশ্বাসী ছিল।