وَقَوۡمُ إِبۡرَٰهِيمَ وَقَوۡمُ لُوطٖ

ওয়া কাওমুইবর-হীমা ওয়া কাওমুলূত।উচ্চারণ

এবং মূসার প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছিল। এসব সত্য অস্বীকারকারীকে আমি প্রথমে অবকাশ দিয়েছি তারপর পাকড়াও করেছি। ৮৮ তাফহীমুল কুরআন

এবং ইবরাহীমের সম্প্রদায় ও লুতের সম্প্রদায়মুফতী তাকী উসমানী

এবং ইবরাহীম ও লূতের কাওম।মুজিবুর রহমান

ইব্রাহীম ও লূতের সম্প্রদায়ও।মাওলানা মুহিউদ্দিন খান

ইব্রাহীম ও লূতের সম্প্রদায়, ইসলামিক ফাউন্ডেশন

আর ইবরাহীমের কওম ও লূতের কওম।আল-বায়ান

আর ইবরাহীমের সম্প্রদায় ও লূতের সম্প্রদায়ও (অস্বীকার করেছিল)।তাইসিরুল

আর ইব্রাহীমের সম্প্রদায় এবং লূতের সম্প্রদায়,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৮৮

অর্থাৎ তাদের মধ্যে কোন জাতিকেও নবীকে অস্বীকার করার সাথে সাথেই পাকড়াও করা হয়নি। বরং প্রত্যেককে চিন্তা-ভাবনা করার জন্য যথেষ্ট সময় দেয়া হয়। তাদেরকে তখনই পাকড়াও করা হয় যখন ইনসাফের দাবী পূর্ণ হয়ে গিয়েছিল। এ অবস্থায় কাফেররা যেন তাদের দুর্ভাগ্য আসতে বিলম্ব হচ্ছে দেখে নবীর সতর্কবাণীগুলোকে নিছক অন্তসারশূন্য হুমকি মনে না করে। মূলত এভাবে চিন্তা-ভাবনা করার জন্য আল্লাহ তাঁর রীতি অনুযায়ী তাদেরকে অবকাশ দিচ্ছেন। এ অবকাশের সুযোগ যদি তারা যথাযথভাবে ব্যবহার না করে তাহলে তাদের পরিণামও তাই হবে যা তাদের পূর্ববর্তীদের হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৩. এবং ইবরাহীম ও লুতের সম্প্রদায়,

তাফসীরে আহসানুল বায়ান

(৪৩) এবং ইব্রাহীম ও লূতের সম্প্রদায়ও।