ওয়া ইয়ঁইউকাযযিবূকা ফাকাদ কাযযাবাত কাবলাহুম কাওমুনূহিওঁ ওয়া ‘আদুওঁ ওয়া ছামূদ ।উচ্চারণ
হে নবী! যদি তারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে, ৮৭ তাহলে ইতিপূর্বে নূহের জাতি, আদ, সামূদ, ইবরাহীমের জাতি, লূতের জাতি ও মাদয়ানবাসীরাও মিথ্যা আরোপ করেছিল তাফহীমুল কুরআন
(হে নবী!) তারা যদি তোমাকে অস্বীকার করে, তবে তাদের পূর্বে নূহের সম্প্রদায় এবং আদ ও ছামুদের সম্প্রদায়ও তো (নিজ-নিজ নবীকে) অস্বীকার করেছিল।মুফতী তাকী উসমানী
এবং লোকে যদি তোমাকে অস্বীকার করে তাহলে তাদের পূর্বেতো অস্বীকার করেছিল নূহের কাওম, ‘আদ ও ছামূদ –মুজিবুর রহমান
তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, তবে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে কওমে নূহ, আদ, সামুদ,মাওলানা মুহিউদ্দিন খান
এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তবে এদের পূর্বে অস্বীকার করেছিল তো নূহ্, ‘আদ ও সামূদের সম্প্রদায়, ইসলামিক ফাউন্ডেশন
আর তারা যদি তোমাকে অস্বীকার করে তবে তাদের পূর্বে অস্বীকার করেছিল নূহ, ‘আদ ও ছামূদের কওম।আল-বায়ান
লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে (জেনে রেখ এটা কোন নতুন ব্যাপার নয়) তাদের পূর্বে নূহ, ‘আদ ও সামূদ সম্প্রদায়ও (তাদের রসূলদের) অস্বীকার করেছিল।তাইসিরুল
আর যদি তারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে তাদের আগেও প্রত্যাখ্যান করেছিল নূহের সম্প্রদায় ও 'আদের ও ছামূদের,মাওলানা জহুরুল হক
৮৭
অর্থাৎ মক্কার কাফেররা।
৪২. আর যদি লোকেরা আপনার প্রতি মিথ্যারোপ করে, তবে তাদের আগে নূহ, আদ ও সামুদের সম্প্রদায়ও তো মিথ্যারোপ করেছিল।
(৪২) লোকে যদি তোমাকে মিথ্যা মনে করে, তাহলে (এতে আশ্চর্যের কিছুই নেই, কারণ) তাদের পূর্বে তো নূহের সম্প্রদায়, আ’দ এবং সামূদও মিথ্যা মনে করেছিল।