ইউসহারু বিহী মা-ফী বুতূনিহিম ওয়াল জুলূদ।উচ্চারণ
তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে, যার ফলে শুধু তাদের চামড়াই নয়, পেটের ভেতরের অংশও গলে যাবে। তাফহীমুল কুরআন
যা দ্বারা তাদের উদরস্থ সবকিছু এবং চামড়া গলিয়ে দেওয়া হবে।মুফতী তাকী উসমানী
যদ্বারা উদরে যা আছে তা এবং তাদের চর্ম বিগলিত করা হবে।মুজিবুর রহমান
ফলে তাদের পেটে যা আছে, তা এবং চর্ম গলে বের হয়ে যাবে।মাওলানা মুহিউদ্দিন খান
যা দিয়ে এদের উদরে যা আছে তা এবং এদের চর্ম বিগলিত করা হবে। ইসলামিক ফাউন্ডেশন
যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে।আল-বায়ান
যা দিয়ে তাদের পেটে যা আছে তা ও তাদের চামড়া গলিয়ে দেয়া হবে।তাইসিরুল
এর দ্বারা গলে যাবে যা কিছু আছে তাদের পেটের ভেতরে আর চামড়াটাও।মাওলানা জহুরুল হক
২০. যা দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে।
(২০) যার ফলে তাদের উদরে যা আছে তা এবং তাদের চর্ম বিগলিত করা হবে।