ইন্নাহূইয়া‘লামুল জাহর মিনাল কাওলি ওয়া ইয়া‘লামুমা-তাকতুমূন।উচ্চারণ
আল্লাহ সে কথাও জানেন যা সোচ্চার কণ্ঠে বলা হয় এবং তাও যা তোমরা গোপনে করো। ১০২ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই আল্লাহ জানেন যা উচ্চস্বরে বলা হয় এবং তিনি জানেন যা তোমরা গোপন কর।মুফতী তাকী উসমানী
তিনি জানেন যা কথায় ব্যক্ত কর এবং যা তোমরা গোপন কর।মুজিবুর রহমান
তিনি জানেন, যে কথা সশব্দে বল এবং যে কথা তোমরা গোপন কর।মাওলানা মুহিউদ্দিন খান
তিনি জানেন যা কথায় ব্যক্ত এবং যা তোমরা গোপন কর। ইসলামিক ফাউন্ডেশন
তিনি প্রকাশ্য কথা সম্পর্কেও জানেন এবং তোমরা যা গোপন কর তাও জানেন।আল-বায়ান
তিনি জানেন যে কথা প্রকাশ করা হয় আর তিনি জানেন যা তোমরা (তোমাদের অন্তরে) লুকিয়ে রাখ।তাইসিরুল
"নিঃসন্দেহ তিনি জানেন কথাবার্তার প্রকাশ্য দিক আর জানেন যা তোমরা গোপন কর।মাওলানা জহুরুল হক
১০২
সূরার শুরুতে যেসব বিরোধিতাপূর্ণ কথা, ষড়যন্ত্র ও নীরব কানাকানির কথা বলা হয়েছিল সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সেখানেও রসূলের মুখ দিয়ে এদের এ জবাব দেয়া হয়েছিল যে, তোমরা যেসব কথা বলছো সেগুলো সবই আল্লাহ শুনছেন এবং তিনি সেগুলো জানেন। অর্থাৎ এমন মনে করো না যে, এসব বাতাসে উড়ে গেছে এবং এসবের জন্য আর কখনো জবাবদিহি করতে হবে না।
১১০. নিশ্চয় তিনি জানেন যে কথা সশব্দে বল এবং তিনি জানেন যা তোমরা গোপন কর।(১)
(১) অর্থাৎ তোমাদের যাবতীয় কুফরি, বিরোধিতাপূর্ণ কথা, ষড়যন্ত্র সবই আল্লাহ জানেন। চাই তা প্রকাশ্যে বল বা গোপনে বল। কারণ তিনি গায়বের খবর জানেন। (ফাতহুল কাদীর) তোমাদের শির্কের শাস্তি তোমাদের পেতেই হবে। (কুরতুবী) সুতরাং এমন মনে করো না যে, এসব বাতাসে উড়ে গেছে এবং এসবের জন্য আর কখনো জবাবদিহি করতে হবে না।
(১১০) নিশ্চয় তিনি জানেন উচ্চ স্বরে ব্যক্ত কথা এবং যা তোমরা গোপন কর।