লা-ইয়াছমা‘ঊনা হাছীছাহা- ওয়া হুম ফী মাশতাহাত আনফুছুহুম খা-লিদূ ন।উচ্চারণ
তার সামান্যতম খস্খসানিও তারা শুনবে না এবং তারা চিরকাল নিজেদের মন মতো জিনিসের মধ্যে অবস্থান করবে। তাফহীমুল কুরআন
তারা তার মৃদু শব্দও শুনতে পাবে না। তারা সর্বদা তাদের মনের কাঙ্খিত বস্তুরাজির মধ্যে থাকবে।মুফতী তাকী উসমানী
তারা ওর ক্ষীণতম শব্দও শুনতে পাবেনা এবং সেখানে তারা তাদের মন যা চায় চিরকাল তা ভোগ করবে।মুজিবুর রহমান
তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে।মাওলানা মুহিউদ্দিন খান
তারা এর ক্ষীণতম শব্দও শুনবে না এবং সেখানে তারা তাদের মন যা চায় চিরকাল তা ভোগ করবে। ইসলামিক ফাউন্ডেশন
তারা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না। সেখানে তারা তাদের মনঃপুত বস্তুর মধ্যে চিরকাল থাকবে।আল-বায়ান
তারা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনবে না, আর তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে।তাইসিরুল
তারা এর হিস্হিস্ শন্দটুকুও শুনবে না, আর তাদের অন্তর যা কামনা করে সেইখানেই তারা স্থায়ীভাবে থাকবে।মাওলানা জহুরুল হক
১০২. তারা সেসবের ক্ষীণতম শব্দও শুনবে না(১) এবং সেখানে তারা চিরকাল থাকবে তাদের মনের বাসনা অনুযায়ী।
(১) অর্থাৎ তারা তাদের শরীরে সামান্যতম আগুনের আঁচও পাবে না। (কুরতুবী; ইবন কাসীর) আগুনের শব্দও পাবে না। যারা জাহান্নামে যাবে তাদেরও কোন শব্দ তারা পাবে না। (ফাতহুল কাদীর)
(১০২) তারা ওর (জাহান্নামের) ক্ষীণতম শব্দও শুনতে পাবে না এবং সেথায় তাদের মন যা চায় তারা চিরকাল তা ভোগ করবে।