لَوۡ كَانَ هَـٰٓؤُلَآءِ ءَالِهَةٗ مَّا وَرَدُوهَاۖ وَكُلّٞ فِيهَا خَٰلِدُونَ

লাও ক-না হাঊলাই আ-লিহাতামমা-ওয়ারদূ হা- ওয়া কুল্লুন ফীহা-খা-লিদূ ন।উচ্চারণ

যদি তারা সত্যিই আল্লাহ‌ হতো, তাহলে সেখানে যেতো না। এখন সবাইকে চিরদিন তারই মধ্যে থাকতে হবে। তাফহীমুল কুরআন

তারা বাস্তবিক মাবুদ হলে তাতে (অর্থাৎ জাহান্নামে) যেত না। তারা সকলেই তাতে সর্বদা থাকবে।মুফতী তাকী উসমানী

যদি তারা উপাস্য হত তাহলে তারা জাহান্নামে প্রবেশ করত না; তাদের সবাই তাতে স্থায়ী হবে।মুজিবুর রহমান

এই মূর্তিরা যদি উপাস্য হত, তবে জাহান্নামে প্রবেশ করত না। প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান

যদি এরা ইলাহ্ হত তবে এরা জাহান্নামে প্রবেশ করত না ; এদের সকলেই এতে স্থায়ী হবে, ইসলামিক ফাউন্ডেশন

যদি তারা ইলাহ হত তবে তারা জাহান্নামে প্রবেশ করত না। আর তারা সবাই তাতে স্থায়ী হয়ে থাকবে।আল-বায়ান

তারা যদি ইলাহ হত, তাহলে তারা তাতে প্রবেশ করত না, তাতে তারা সবাই স্থায়ী হয়ে থাকবে।তাইসিরুল

এইগুলো যদি উপাস্য হতো তাহলে তারা এতে আসত না। বস্তুতঃ সকলেই এতে স্থায়ীভাবে থাকবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯৯. যদি তারা ইলাহ হত তবে তারা জাহান্নামে প্রবেশ করত না; আর তাদের সবাই তাতে স্থায়ী হবে,

তাফসীরে আহসানুল বায়ান

(৯৯) যদি তারা উপাস্য হত, তাহলে তারা জাহান্নামে প্রবেশ করত না; তাদের সবাই তাতে স্থায়ী হবে। (1)

(1) অর্থাৎ, সত্যি-সত্যিই এরা যদি মা’বূদ হত বা কোন প্রকার এখতিয়ারের মালিক হত এবং তোমাদেরকে জাহান্নাম যাওয়া হতে রক্ষা করতে পারত, তাহলে তারা জাহান্নামে প্রবেশ করত না। কিন্তু তারা নিজেরাও জাহান্নামে তোমাদের শিক্ষার জন্য প্রবেশ করবে, সুতরাং তারা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? পরিণতিতে আবেদ (উপাসক) ও মা’বূদ (উপাস্য) উভয়ই চিরস্থায়ী জাহান্নামে থাকবে।