ওয়া আদখাল না-হু ফী রহমাতিনা- ইন্নাহূমিনাসসা-লিহীন।উচ্চারণ
আর লূতকে আমি নিজের রহমতের আওতায় নিয়ে নিয়েছিলাম, সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তাফহীমুল কুরআন
এবং আমি লূতকে আমার রহমতের অন্তর্ভুক্ত করে নেই। নিশ্চয়ই সে ছিল নেক লোকদের একজন।মুফতী তাকী উসমানী
এবং তাকে আমি আমার অনুগ্রহভাজন করেছিলাম; সে ছিল সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত।মুজিবুর রহমান
আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম। সে ছিল সৎকর্মশীলদের একজন।মাওলানা মুহিউদ্দিন খান
এবং তাকে আমি আমার অনুগ্রহভাজন করেছিলাম ; সে ছিল সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত।ইসলামিক ফাউন্ডেশন
আর আমি তাকে আমার রহমতের মধ্যে শামিল করে নিয়েছিলাম। সে ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।আল-বায়ান
আমি তাকে আমার রাহমাতের অন্তর্ভুক্ত করেছিলাম, সে ছিল সৎ কর্মশীলদের একজন।তাইসিরুল
আর তাঁকে আমরা ভর্তি করেছিলাম আমাদের অনুগ্রহের মধ্যে। নিঃসন্দেহ তিনি ছিলেন সৎকর্মীদের অন্তর্ভুক্ত।মাওলানা জহুরুল হক
৭৫. এবং তাকে আমরা আমাদের অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম; তিনি ছিলেন সৎকর্মপরায়ণদের অন্যতম।
(৭৫) এবং তাকে আমি আমার অনুগ্রহভাজন করেছিলাম; নিশ্চয় সে ছিল সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। (1)
(1) লূত (আঃ) ছিলেন ইবরাহীম (আঃ)-এর ভ্রাতুষ্পুত্র (ভাইপো), তাঁর উপর ঈমান আনয়নকারী এবং তাঁর সাথে ইরাক হতে শামে হিজরতকারীদের একজন। আল্লাহ লূত (আঃ)-কেও জ্ঞান হিকমত অর্থাৎ, নবুঅত দান করেছিলেন। তিনি যে এলাকার নবী ছিলেন তার নাম ছিল সাদূম। এটি প্যালেষ্টাইনের মৃতসাগর লাগোয়া জর্ডানের নিকটতম একটি শস্য-শ্যামল এলাকা ছিল। যার বড় অংশ এখন সমুদ্রের গর্ভে। তার জাতি সমকামিতার মত জঘন্য অপরাধ, রাস্তায় বসে পথচারীদের প্রতি কটূক্তি করা, তাদেরকে কষ্ট দেওয়া, ছোট ছোট পাথর ছুঁড়ে মারা ইত্যাদি অপকর্মে ছিল পাকা। সেগুলোকে আল্লাহ এখানে خَبَائث অশ্লীল কর্ম বলে আখ্যায়িত করেছেন। শেষ পর্যন্ত লূত ও তাঁর অনুসারীদেরকে বাঁচিয়ে নিয়ে (অনুগ্রহভাজন করে) অবশিষ্ট জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।