ক-লূহাররিকূহু ওয়ানসুরূআ-লিহাতাকুম ইন কুনতুম ফা-‘ইলীন।উচ্চারণ
তারা বললো, “পুড়িয়ে ফেলো একে এবং সাহায্য করো তোমাদের উপাস্যদেরকে, যদি তোমরা কিছু করতে চাও।” তাফহীমুল কুরআন
তারা (একে অন্যকে) বলতে লাগল, তোমরা তাকে আগুনে জ্বালিয়ে দাও এবং নিজেদের দেবতাদেরকে সাহায্য কর, যদি তোমাদের কিছু করার থাকে।মুফতী তাকী উসমানী
তারা বললঃ তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য কর তোমাদের দেবতাগুলিকে, যদি তোমরা কিছু করতে চাও।মুজিবুর রহমান
তারা বললঃ একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর, যদি তোমরা কিছু করতে চাও।মাওলানা মুহিউদ্দিন খান
এরা বলল, ‘তাকে পুড়িয়ে দাও, সাহায্য কর তোমাদের দেবতাগুলিকে, তোমরা যদি কিছু করতে চাও।’ ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবদেবীদেরকে সাহায্য কর, যদি তোমরা কিছু করতে চাও’।আল-বায়ান
তারা বলল, ‘তাকে পুড়িয়ে মার আর তোমাদের উপাস্যদের সাহায্য কর- যদি তোমরা কিছু করতেই চাও।তাইসিরুল
তারা বললে -- "তাকে পুড়িয়ে ফেলো, এবং তোমাদের দেবতাদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও।"মাওলানা জহুরুল হক
৬৮. তারা বলল, তাকে পুড়িয়ে ফেল, আর সাহায্য কর তোমাদের মা’বুদাদের, তোমরা যদি কিছু করতে চাও।
(৬৮) তারা বলল, ‘তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য কর তোমাদের উপাস্যগুলিকে; যদি তোমরা কিছু করতে চাও।’ (1)
(1) ইবরাহীম (আঃ) যখন নিজের প্রমাণাদি পূর্ণরূপে পেশ করলেন এবং ওদের ভ্রষ্টতা ও অজ্ঞতা এমনভাবে প্রকাশ করলেন যে, তারা কোন উত্তর করতে পারল না। কিন্তু যেহেতু তারা ছিল হিদায়াতের সুযোগ লাভে বঞ্চিত তথা কুফরী ও শিরক তাদের অন্তরকে অন্ধকার করে রেখেছিল, সেহেতু তারা তখন শিরক হতে তওবা করার পরিবর্তে ইবরাহীম (আঃ)-এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত হল এবং নিজেদের দেব-দেবীর দোহাই দিয়ে তাঁকে আগুনে ফেলার প্রস্তুতি শুরু করে দিল। যথারীতি আগুনের বিরাট একটি কুন্ড তৈরী করা হল। আর ওর মধ্যে ইবরাহীম (আঃ)-কে প্রস্তর নিক্ষেপক যন্ত্র দ্বারা নিক্ষেপ করল। কিন্তু আল্লাহ আগুনকে আদেশ করলেন যে, ‘তুমি ইবরাহীমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ উলামাগণ বলেন যে, ‘শীতল’ বলার সাথে ‘নিরাপদ’ শব্দ যদি আল্লাহ না বলতেন, তাহলে ওর শীতলতা ইবরাহীম (আঃ)-এর জন্য অসহনীয় হত। মোট কথা এটি একটি মস্ত বড় মু’জিযা; যা আল্লাহর হুকুমে আকাশ ছোঁয়া অগ্নির লেলিহান শিখা ফুলের বাগানে রূপান্তরিত হয়ে ইবরাহীম (আঃ)-এর জন্য প্রকাশ পেল। আর এইভাবে আল্লাহ নিজের খাস বান্দাকে শত্রুদের কবল হতে রক্ষা করলেন।