ক-লূমান ফা‘আলা হা-যা বিআ-লিহাতিনাইন্নাহূলামিনাজ্জা-লিমীন।উচ্চারণ
(তারা এসে মূর্তিগুলোর এ অবস্থা দেখে) বলতে লাগলো, “আমাদের ইলাহদের এ অবস্থা করলো কে, বড়ই জালেম সে।” তাফহীমুল কুরআন
তারা বলল, আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ কে করল? নিশ্চয়ই সে ঘোর জালেম।মুফতী তাকী উসমানী
তারা বললঃ আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ করল কে? সে নিশ্চয়ই সীমালংঘনকারী।মুজিবুর রহমান
তারা বললঃ আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল? সে তো নিশ্চয়ই কোন জালিম।মাওলানা মুহিউদ্দিন খান
এরা বলল, ‘আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করল কে ? সে নিশ্চয়ই সীমালংঘনকারী।’ ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘আমাদের দেবদেবীগুলোর সাথে কে এমনটি করল? নিশ্চয় সে যালিম’।আল-বায়ান
তারা বলল, ‘আমাদের মূর্তিগুলোর সাথে এমনটা কে করল? সে অবশ্যই যালিম।’তাইসিরুল
তারা বললে -- "আমাদের দেবতাদের প্রতি এ কাজ কে করেছে? নিঃসন্দেহ সে তো অন্যায়কারীদের একজন।"মাওলানা জহুরুল হক
৫৯. তারা বলল, আমাদের মা’বুদগুলোর প্ৰতি এরূপ করল কে? সে নিশ্চয়ই অন্যতম যালেম।
(৫৯) তারা বলল, ‘আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ আচরণ কে করল? সে নিশ্চয়ই সীমালংঘনকারী।’ (1)
(1) যখন তারা অনুষ্ঠান সেরে ফিরে এল, তখন তারা দেখল মূর্তিগুলো সব ভেঙ্গে পড়ে রয়েছে। তারা বলতে লাগল যে, এ কোন বড় অত্যাচারী লোকেরই কাজ।