وَجَعَلۡنَا ٱلسَّمَآءَ سَقۡفٗا مَّحۡفُوظٗاۖ وَهُمۡ عَنۡ ءَايَٰتِهَا مُعۡرِضُونَ

ওয়া জা‘আলনাছছামাআ ছাকফাম মাহফূজাওঁ ওয়া হুম ‘আন আ-য়া-তিহা মু‘রিদূ ন।উচ্চারণ

আর আমি আকাশকে করেছি একটি সুরক্ষিত ছাদ, ৩৩ কিন্তু তারা এমন যে, এ নিদর্শনাবলীর ৩৪ প্রতি দৃষ্টিই দেয় না। তাফহীমুল কুরআন

এবং আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ। #%১৮%# কিন্তু তারা আকাশের নিদর্শনসমূহ থেকে মুখ ফিরিয়ে রেখেছে।মুফতী তাকী উসমানী

এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। কিন্তু তারা আকাশস্থিত নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়।মুজিবুর রহমান

আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি; অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে।মাওলানা মুহিউদ্দিন খান

এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ; কিন্তু এরা আকাশস্থিত নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে লয়। ইসলামিক ফাউন্ডেশন

আর আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ; কিন্তু তারা তার নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়।আল-বায়ান

আর আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু এ সবের নিদর্শন থেকে তারা মুখ ফিরিয়ে নেয়।তাইসিরুল

আর আমরা আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ। কিন্তু তারা এর নিদর্শনাবলী থেকে বিমুখ থাকে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৩

ব্যাখ্যার জন্য সূরা আল হিজর, ৮, ১০, ১১ ও ১২ টীকা দেখুন।

৩৪

অর্থাৎ আকাশে যে নিদর্শনগুলো আছে সেগুলোর দিকে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ ছাদসদৃশ আকাশকে এমনই সুরক্ষিত করেছেন, যা ধ্বসে যাওয়ার বা ভেঙ্গে-চুরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এমনিভাবে শয়তানের হস্তক্ষেপ থেকেও তা সংরক্ষিত। শয়তান তাতে পৌঁছতেই পারবে না।

তাফসীরে জাকারিয়া

৩২. আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ; কিন্তু তারা আকাশে অবস্থিত নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয়।

তাফসীরে আহসানুল বায়ান

(৩২) এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ স্বরূপ। (1) কিন্তু তারা আকাশস্থ নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়।

(1) ‘সুরক্ষিত ছাদ’ অর্থাৎ, পৃথিবীর জন্য সুরক্ষিত ছাদ; যেমন তাঁবু বা গম্বুজের ছাদ হয়। অথবা এই অর্থে সুরক্ষিত যে, আল্লাহ তাকে পৃথিবীর উপর পতিত হওয়া থেকে রক্ষা করেছেন। নচেৎ আকাশ যদি পৃথিবীর উপর ভেঙ্গে পড়ে, তাহলে পৃথিবীর সমস্ত শৃঙ্খলা বিনষ্ট হয়ে পড়বে। অথবা তা শয়তানসমূহ হতে সুরক্ষিত, যেমন তিনি বলেছেন,{وَحَفِظْنَاهَا مِن كُلِّ شَيْطَانٍ رَّجِيمٍ}  অর্থাৎ, আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান হতে সুরক্ষিত করেছি। (হিজরঃ ১৭)