أَلَّا تَتَّبِعَنِۖ أَفَعَصَيۡتَ أَمۡرِي

আল্লা-তাত্তাবি‘আনি আফা‘আসাইতা আমরী।উচ্চারণ

তুমি কি আমার হুকুম অমান্য করেছো? ৭০ তাফহীমুল কুরআন

যে, তুমি আমার অনুসরণ করলে না? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে? #%৪২%#মুফতী তাকী উসমানী

আমার অনুসরণ হতে? তাহলে কি তুমি আমার আদেশ অমান্য করলে?মুজিবুর রহমান

আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে? তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ?মাওলানা মুহিউদ্দিন খান

‘আমার অনুসরণ করা হতে ? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে ?’ ইসলামিক ফাউন্ডেশন

যে তুমি আমার অনুসরণ করলে না? তাহলে তুমিও কি আমার আদেশ অমান্য করেছ’?আল-বায়ান

আমাকে অনুসরণ করতে? তাহলে তুমি কি আমার আদেশ অমান্য করলে?তাইসিরুল

যে জন্যে তুমি আমার অনুসরণ করো না? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭০

হুকুম বলতে এখানে পাহাড়ে যাবার সময় এবং নিজের জায়গায় হযরত হারুনকে বনী ইসরাঈলের নেতৃত্ব অধিষ্ঠিত করার পূব মুহূর্তে হযরত মূসা তাঁকে যে হুকুম দিয়েছিলে সে কথাই বুঝানো হয়েছে। সূরা আ'রাফের একে এভাবে বলা হয়েছেঃ

وَقَالَ مُوسَى لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ الْمُفْسِدِينَ

“আর মূসা (যাওয়ার সময়) নিজের ভাই হারুনকে বললো, তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করো এবং দেখো, সংশোধন করবে, বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করো না। (১৪২ আয়াত)

তাফসীরে মুফতি তাকি উসমানী

হযরত মূসা আলাইহিস সালাম তূর পাহাড়ে যাওয়ার সময় হযরত হারূন আলাইহিস সালামকে নিজ স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন, তখন তাকে বলেছিলেন, ‘আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে, তাদেরকে সংশোধন করবে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করবে না’ (আরাফ ৭ : ১৪২)। এখানে তাঁর সেই নির্দেশের প্রতিই ইশারা করা হয়েছে। তাঁর কথার সারমর্ম এই যে, এরা যখন বিপথে চলছিল, তখন আপনার কর্তব্য ছিল অতি দ্রুত আমার কাছে চলে আসা। সেটা করলে এক তো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সংশ্রব ত্যাগ করা হত, দ্বিতীয়ত আমার মাধ্যমে তাদেরকে শোধরানোরও চেষ্টা করা যেত।

তাফসীরে জাকারিয়া

৯৩. আমার অনুসরণ করা হতে? তবে কি আপনি আমার আদেশ অমান্য করলেন?(১)

(১) হুকুম বলতে এখানে পাহাড়ে যাবার সময় এবং নিজের জায়গায় হারূনকে বনী ইসরাঈলের নেতৃত্বে অধিষ্ঠিত করার পূর্ব মুহুর্তে মূসা তাকে যে হুকুম দিয়েছিলেন সে কথাই বুঝানো হয়েছে। (ইবন কাসীর) অন্যত্র বলা হয়েছেঃ “আর মূসা (যাওয়ার সময়) নিজের ভাই, হারুনকে বললেন, আপনি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করুন এবং সংশোধন করবেন, বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন। না।” (আল-আ’রাফঃ ১৪২) আর অনুসরণের অর্থ সম্পর্কেও দু'টি মত রয়েছে। এক, এখানে অনুসরণের অর্থ, মূসা আলাইহিস সালাম-এর কাছে তুর পর্বতে চলে যাওয়া। দুই, কোন কোন মুফাসসির অনুসরণের এরূপ অৰ্থ করেছেন যে, তারা যখন পথভ্রষ্ট হয়ে গেল, তখন আপনি তাদের মোকাবেলা করলেন না কেন? কেননা, আমার উপস্থিতিতে এরূপ হলে আমি নিশ্চিতই তাদের বিরুদ্ধে দাঁড়াতাম। আপনারও এরূপ করা উচিত ছিল। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৯৩) আমার অনুসরণ করা হতে? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে?’ (1)

(1) অর্থাৎ, যদি তারা তোমার নিষেধ পালন করতে অস্বীকার করেছিল, তাহলে তোমার উচিত ছিল, সাথে সাথে ত্বুর পাহাড়ে এসে আমাকে এর খবর দেওয়া। তুমিও আমার নির্দেশের পরোয়া করনি। অর্থাৎ, তুমি আমার স্থলাভিষিক্ত হওয়ার মর্যাদা রক্ষা করনি।