ক-লা ইয়া-হা-রূনূমা-মানা‘আকা ইযরআইতাহুম দাল্লু।উচ্চারণ
মূসা (তার সম্প্রদায়কে ধমকাবার পর হারুনের দিকে ফিরে) বললো, “হে হারুন! তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তখন আমার পথে চলা থেকে কিসে তোমাকে বিরত রেখেছিল? তাফহীমুল কুরআন
মূসা (ফিরে এসে) বলল, হে হারূন! তুমি যখন দেখলে তারা বিপথগামী হয়ে গেছে, তখন কোন জিনিস তোমাকে নিবৃত্ত রেখেছিলমুফতী তাকী উসমানী
মূসা বললঃ হে হারূণ! তুমি যখন দেখলে যে, তারা পথভ্রষ্ট হয়েছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করল –মুজিবুর রহমান
মূসা বললেনঃ হে হারুন, তুমি যখন তাদেরকে পথ ভ্রষ্ট হতে দেখলে, তখন তোমাকে কিসে নিবৃত্ত করল ?মাওলানা মুহিউদ্দিন খান
মূসা বলল, ‘হে হারূন! তুমি যখন দেখলে এরা পথভ্রষ্ট হয়েছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করল- ইসলামিক ফাউন্ডেশন
মূসা বলল, ‘হে হারূন! তুমি যখন দেখলে যে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে তখন তোমাকে কিসে বিরত রাখল’আল-বায়ান
সে (মূসা) বলল, ‘হে হারূন! তুমি যখন দেখলে যে, তারা গুমরাহ্ হয়ে গেছে তখন তোমাকে কে নিষেধ করলতাইসিরুল
তিনি বললেন -- "হে হারূন! কিসে তোমাকে নিষেধ করেছিল যখন তাদের দেখলে তারা বিপথে যাচ্ছে --মাওলানা জহুরুল হক
৯২. মূসা বললেন, হে হারূন! আপনি যখন দেখলেন তারা পথভ্ৰষ্ট হয়েছে তখন কিসে আপনাকে বাধা দিল—
(৯২) মূসা বলল, ‘হে হারূন! তুমি যখন দেখলে ওরা পথভ্রষ্ট হয়েছে, তখন কিসে তোমাকে নিবৃত্ত করল,