ওয়াছতানা‘তুকা লিনাফছী।উচ্চারণ
আমি তোমার নিজের জন্য তৈরী করে নিয়েছি। তাফহীমুল কুরআন
এবং আমি তোমাকে বিশেষভাবে আমার জন্য তৈরি করেছি।মুফতী তাকী উসমানী
এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি।মুজিবুর রহমান
এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরী করে নিয়েছি।মাওলানা মুহিউদ্দিন খান
‘এবং আমি তোমাকে আমার নিজের জন্যে প্রস্তুত করে নিয়েছি। ইসলামিক ফাউন্ডেশন
এবং আমি তোমাকে আমার নিজের জন্য মনোনীত করেছি।আল-বায়ান
আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করেছি।তাইসিরুল
"আর আমি তোমাকে নির্বাচন করেছি আমার নিজের জন্য।মাওলানা জহুরুল হক
৪১. এবং আমি আপনাকে আমার নিজের জন্য প্রস্তুত করে নিয়েছি।(১)
(১) অর্থাৎ আপনাকে আমার ওহী ও রিসালাত বহনের জন্য তৈরী করে নিয়েছি, যাতে আমার ইচ্ছামত সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন। (ইবন কাসীর) যাজ্জাজ বলেন, এর অর্থ, আমার দলীল-প্রমাণাদি প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমি পছন্দ করে নিয়েছি। আর আপনাকে আমার ও আমার বান্দাদের মধ্যে ওহী ও রিসালাতের বাহক হিসেবে নির্ধারণ করছি। এতে আপনি তাদের কাছে যখন প্রচার করবেন, তখন যেন সেটা আমিই প্রচার করছি ও আহবান জানাচ্ছি ও দলীল-প্রমাণাদি পেশ করছি। (ফাতহুল কাদীর) এভাবেই মহান আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাদের পছন্দ করেন তাদেরকে নিজের করে তৈরী করেন। যাতে করে পরবর্তী দায়িত্বের জন্য যোগ্য বিবেচিত হন। অন্যত্র বলা হয়েছে, “নিশ্চয় আল্লাহ আদমকে, নূহকে ও ইবরাহীমের বংশধর ও ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করেছেন।” (সূরা আলে-ইমরানঃ ৩৩)
(৪১) আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করে (মনোনীত করে) নিয়েছি।