وَيَسِّرۡ لِيٓ أَمۡرِي

ওয়া ইয়াছছিরলীআমরী।উচ্চারণ

এবং আমার কাজ আমার জন্য সহজ করে দাও তাফহীমুল কুরআন

এবং আমার কাজ সহজ করে দিন।মুফতী তাকী উসমানী

আমার কাজকে সহজ করে দিন,মুজিবুর রহমান

এবং আমার কাজ সহজ করে দিন।মাওলানা মুহিউদ্দিন খান

এবং আমার কর্ম সহজ করে দাও। ইসলামিক ফাউন্ডেশন

‘এবং আমার কাজ সহজ করে দিন,আল-বায়ান

আর আমার জন্য আমার কাজকে সহজ করে দাও।তাইসিরুল

"আর আমার কাজ আমার জন্য সহজ করে দাও,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ আমার মনে এ মহান দায়িত্বভার বহন করার মতো হিম্মত সৃষ্টি করে দাও। আমার উৎসাহ-উদ্দীপনা বাড়িয়ে দাও। যেহেতু হযরত মূসাকে (আ) একটি অনেক বড় কাজের দায়িত্ব সোপর্দ করা হচ্ছিল যা করার জন্য দুরন্ত সাহসের প্রয়োজন তাই তিনি দোয়া করেন, আমাকে এমন ধৈর্য, দৃঢ়তা, সংযম, সহনশীলতা, নির্ভীকতা ও দুর্জয় সংকল্প দান করো যা এ কাজের জন্য প্রয়োজন।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৬. এবং আমার কাজ সহজ করে দিন।(১)

(১) দ্বিতীয় দোআ, আমার কাজ সহজ করে দিন। এই উপলব্ধি ও অন্তদৃষ্টিও নবুওয়াতেরই ফলশ্রুতি ছিল যে, কোন কাজের কঠিন হওয়া অথবা সহজ হওয়া বাহ্যিক চেষ্টা-চরিত্রের অধীন নয়। এটাও আল্লাহ্ তা'আলারই দান। তিনি যদি ইচ্ছা করেন তবে কারো জন্য কঠিনতর ও গুরুতর কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজতর কাজও কঠিন হয়ে যায়। এ কারণেই হাদীসে মুসলিমদেরকে নিম্নোক্ত দো'আ শিক্ষা দেয়া হয়েছে। তারা নিজেদের কাজের জন্য আল্লাহর কাছে এভাবে দোআ করবেঃ “হে আল্লাহ! আপনি যা সহজ করে দেন তা ব্যতীত কোন কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানীযুক্ত কাজও সহজ করে দেন।” (সহীহ ইবনে হিব্বানঃ ৩/২৫৫, হাদীস নং ৯৭৪)

তাফসীরে আহসানুল বায়ান

(২৬) এবং আমার কর্ম সহজ করে দাও।