أَن دَعَوۡاْ لِلرَّحۡمَٰنِ وَلَدٗا

আন দা‘আও লিররহমা-নি ওয়ালাদা-।উচ্চারণ

এজন্য যে, লোকেরা রহমানের জন্য সন্তান থাকার দাবী করেছে! তাফহীমুল কুরআন

যেহেতু তারা দয়াময়ের সন্তান আছে বলে দাবী করে।মুফতী তাকী উসমানী

যেহেতু তারা দয়াময়ের উপর সন্তান আরোপ করে।মুজিবুর রহমান

এ কারণে যে, তারা দয়াময় আল্লাহর জন্যে সন্তান আহবান করে।মাওলানা মুহিউদ্দিন খান

যেহেতু তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে। ইসলামিক ফাউন্ডেশন

কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবী করে।আল-বায়ান

কারণ তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে।তাইসিরুল

যেহেতু তারা পরম করুণাময়ের প্রতি সন্তান দাবি করছে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯১. এ জন্যে যে, তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে।(১)

(১) আলোচ্য আয়াতসমূহে বর্ণিত হয়েছে যে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলে বিশেষতঃ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করলে পৃথিবী, পাহাড় ইত্যাদি ভীষণরূপে অস্থির ও ভীত হয়ে পড়ে। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “খারাপ কথা শোনার পর মহান আল্লাহর চেয়ে বেশী ধৈর্য-সহনশীল আর কেউ নেই, তাঁর সাথে শরীক করা হয়, তাঁর জন্য সন্তান সাব্যস্ত করা হয় তারপরও তিনি তাদেরকে নিরাপদ রাখেন এবং তাদেরকে জীবিকা প্ৰদান করেন ৷ (বুখারী: ৬০৯৯, মুসলিম: ২৮০৪)

তাফসীরে আহসানুল বায়ান

(৯১) যেহেতু তারা পরম দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে।