লাকাদ জি’তুম শাইআন ইদ্দা-।উচ্চারণ
মারাত্মক বাজে কথা যা তোমরা তৈরী করে এনেছো। তাফহীমুল কুরআন
তোমরা (যারা এরূপ কথা বলছ, তারা) প্রকৃতপক্ষে অতি গুরুতর কথার অবতারণা করেছ।মুফতী তাকী উসমানী
তোমরাতো এক ভয়ংকর কথার অবতারণা করেছ।মুজিবুর রহমান
নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কান্ড করেছ।মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা তো এমন এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ; ইসলামিক ফাউন্ডেশন
অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ।আল-বায়ান
(এমন কথা ব’লে) তোমরা তো এক ভয়ানক বিষয়ের অবতারণা করেছ।তাইসিরুল
তোমরা অবশ্যই এক বিকট ব্যপার অবতারণা করেছ।মাওলানা জহুরুল হক
৮৯. তোমরা তো এমন এক বীভৎস বিষয়ের অবতারণা করছ;
(৮৯) তোমরা তো এক বীভৎস(1) কথার অবতারণা করেছ।
(1) إَدّ এর অর্থঃ ভয়ানক ব্যাপার বা বীভৎস কান্ড। এ বিষয় এর আগেও আলোচিত হয়েছে যে, ‘আল্লাহর সন্তান আছে’ বলা এত বড় অপরাধ যে, এই অপরাধে আকাশ-পৃথিবী বিদীর্ণ হতে পারে এবং পাহাড়-পর্বত চূর্ণ-বিচূর্ণ হতে পারে।