فَنَادَىٰهَا مِن تَحۡتِهَآ أَلَّا تَحۡزَنِي قَدۡ جَعَلَ رَبُّكِ تَحۡتَكِ سَرِيّٗا

ফানা-দা-হা-মিন তাহতিহাআল্লা-তাহঝানী কাদ জা‘আলা রব্বুকি তাহতাকি ছারিইইয়া-।উচ্চারণ

ফেরেশতা পায়ের দিক থেকে তাকে ডেকে বললো, “দুঃখ করো না, তোমার রব তোমার নীচে একটি নহর প্রবাহিত করেছেন তাফহীমুল কুরআন

তখন ফিরিশতা তার নিচে এক স্থান থেকে তাকে ডাক দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার প্রতিপালক তোমার নিচে একটি উৎস সৃষ্টি করেছেন।মুফতী তাকী উসমানী

মালাক/ফেরেশতা তার নিম্ন পার্শ্ব হতে আহবান করে তাকে বললঃ তুমি দুঃখ করনা, তোমার পাদদেশে তোমার রাব্ব এক নহর সৃষ্টি করেছেন।মুজিবুর রহমান

অতঃপর ফেরেশতা তাকে নিম্নদিক থেকে আওয়ায দিলেন যে, তুমি দুঃখ করো না। তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান

ফেরেশতা তার নিম্নপার্শ্ব হতে আহ্বান করে তাকে বলল, ‘তুমি দুঃখ কর না, তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন; ইসলামিক ফাউন্ডেশন

তখন তার নিচ থেকে সে তাকে ডেকে বলল যে, ‘তুমি চিন্তা করো না। তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন’।আল-বায়ান

নিম্নদিক থেকে তাকে ডাক দেয়া হল, ‘তুমি দুঃখ করো না, তোমার প্রতিপালক তোমার পাদদেশ দিয়ে এক নির্ঝরিণী প্রবাহিত করে দিয়েছেন।তাইসিরুল

তখন তাঁর নিচে থেকে তাঁকে ডেকে বললে -- "দুঃখ করো না, তোমার প্রভু অবশ্য তোমার নিচে দিয়ে একটি জলধারা রেখেছেন।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৪. তখন ফেরেশতা তাঁর নিচ থেকে ডেকে তাকে বলল, তুমি পেরেশান হয়ো না(১), তোমার পাদদেশে তোমার রব এক নহর সৃষ্টি করেছেন;(২)

(১) এখানে কে মারইয়াম আলাইহাস সালামকে ডেকেছিল তা নিয়ে দু'টি মত রয়েছে। এক. তাকে ফেরেশতা জিবরীলই ডেকেছিলেন। তখন “তার নীচ থেকে” এর অর্থ হবে, গাছের নীচ থেকে। (ইবন কাসীর; ফাতহুল কাদীর) দুই. কোন কোন মুফাসসির বলেছেনঃ তাকে তার সন্তানই ডেকেছিলেন। তখন এটিই হবে ঈসা আলাইহিস সালামের প্রথম কথা বলা। ইবন কাসীর; ফাতহুল কাদীর) কোন কোন কেরাআতে (مِنْ تَحْتِهَا) (যে তার নীচে আছে) পড়া হয়েছে। যা শেষোক্ত অর্থের সমর্থন করে। তবে অধিকাংশ মুফাসসির প্রথম অর্থটিকেই গুরুত্বসহকারে বর্ণনা করেছেন।

(২) এর আভিধানিক অর্থ ছোট নহর। (ইবন কাসীর) এ ক্ষেত্রে আল্লাহ তা'আলা তাঁর কুদরাত দ্বারা প্রত্যক্ষভাবে একটি ছোট নহর জারী করে দেন (ফাতহুল কাদীর) অথবা সেখানে একটি মৃত নহর ছিল। আল্লাহ সেটাকে পানি দ্বারা পূর্ণ করে দেন। (ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

(২৪) (জিবরীল) তার নিম্নপাশ হতে আহবান করে তাকে বলল, ‘তুমি দুঃখ করো না, তোমার নিম্নদেশে তোমার প্রতিপালক এক নদী সৃষ্টি করেছেন।