وَحَنَانٗا مِّن لَّدُنَّا وَزَكَوٰةٗۖ وَكَانَ تَقِيّٗا

ওয়াহানা-নাম মিল্লাদুন্না-ওয়াঝাক-তাও ওয়াক-না তাকিইইয়া-।উচ্চারণ

এবং নিজের পক্ষ থেকে হৃদয়ের কোমলতা ১১ ও পবিত্রতা দান করেছি, আর সে ছিল খুবই আল্লাহভীরু তাফহীমুল কুরআন

এবং বিশেষভাবে আমার নিজের পক্ষ থেকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতাও। আর সে ছিল বড়ই পরহেজগার।মুফতী তাকী উসমানী

এবং আমার নিকট হতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা; সে ছিল সাবধানী –মুজিবুর রহমান

এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি। সে ছিল পরহেযগার।মাওলানা মুহিউদ্দিন খান

এবং আমার নিকট হতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা; সে ছিল মুত্তাকী, ইসলামিক ফাউন্ডেশন

আর আমার পক্ষ থেকে তাকে স্নেহ-মমতা ও পবিত্রতা দান করেছি এবং সে মুত্তাকী ছিল।আল-বায়ান

আর (দিয়েছিলাম) আমার পক্ষ থেকে দয়া-মায়া ও পবিত্রতা। সে ছিল আল্লাহভীরু ।তাইসিরুল

আর আমাদের তরফ থেকে সহৃদয়তা ও পবিত্রতা। আর তিনি ছিলেন ধর্মপরায়ণ,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১১

আসলে حَنَان শব্দ ব্যবহার করা হয়েছে। এটি মমতার প্রায় সমার্থক শব্দ। অর্থাৎ একজন মায়ের মনে নিজের সন্তানের জন্য যে চূড়ান্ত পর্যায়ের স্নেহশীলতা থাকে, যার ভিত্তিক সে শিশুর কষ্টে অস্থির হয়ে পড়ে, আল্লাহর বান্দাদের জন্য হযরত ইয়াহিয়ার মনে এই ধরনের স্নেহ-মমতা সৃষ্টি হয়েছিল।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৩. এবং আমাদের কাছ থেকে হৃদয়ের কোমলতা(১) ও পবিত্ৰতা; আর তিনি ছিলেন মুত্তাকী।

(১) حنان শব্দটি মমতার প্রায় সমার্থক শব্দ। আল্লাহ তার জন্য মায়া-মমতা ঢেলে দিয়েছিলেন। আল্লাহও তাকে ভালবাসতেন। তিনিও আল্লাহর বান্দাদেরকে ভালবাসতেন। একজন মায়ের মনে নিজের সন্তানের জন্য যে চূড়ান্ত পর্যায়ের স্নেহশীলতা থাকে, যার ভিত্তিতে সে শিশুর কষ্টে অস্থির হয়ে পড়ে, আল্লাহর বান্দাদের জন্য ইয়াহইয়ার মনে এই ধরনের স্নেহ-মমতা সৃষ্টি হয়েছিল। (দেখুন, কুরতুবী; ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(১৩) এবং আমার নিকট হতে মমতা ও পবিত্রতা। (1) আর সে ছিল একজন সংযমশীল।

(1) حنان মমতা, দয়া। অর্থাৎ আমি তার অন্তরে পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের প্রতি দয়া-মমতা করার প্রেরণা এবং কুপ্রবৃত্তি ও সমস্ত পাপ হতে পবিত্রতা দান করেছিলাম।