কাযা-লিকা ওয়া কাদ আহাতনা-বিমা-লাদাইহি খুবরউচ্চারণ
এ ছিল তাদের অবস্থা এবং যুলকারনাইনের কাছে যা ছিল তা আমি জানতাম। তাফহীমুল কুরআন
ঘটনা এমনই ঘটল। যুলকারনাইনের কাছে যা-কিছু (উপকরণ) ছিল সে সম্পর্কে আমি পূর্ণ অবগত ছিলাম।মুফতী তাকী উসমানী
প্রকৃত ঘটনা এটাই যে, তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি।মুজিবুর রহমান
প্রকৃত ঘটনা এমনিই। তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি।মাওলানা মুহিউদ্দিন খান
প্রকৃত ঘটনা এটাই, তার নিকট যা কিছু ছিল আমি সম্যক অবগত আছি। ইসলামিক ফাউন্ডেশন
প্রকৃত ঘটনা এটাই। আর তার নিকট যা ছিল, আমি সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত।আল-বায়ান
এই হল তাদের অবস্থা। তার সামনে যা ছিল আমি সে সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অবহিত।তাইসিরুল
এইভাবে। আর তাঁর ব্যাপারে সব খবর আমরা জানতাম।মাওলানা জহুরুল হক
৯১. প্রকৃত ঘটনা এটাই, আর তার কাছে যে বৃত্তান্ত ছিল তা আমরা সম্যক অবহিত আছি।
(৯১) প্রকৃত ঘটনা এটাই, তার (আসল) বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। (1)
(1) অর্থাৎ যুলকারনাইন সম্পর্কে যা কিছু বর্ণনা করলাম তা এই যে, সে প্রথমে পশ্চিমে শেষ প্রান্তে ও পরে পূর্বের শেষ প্রান্তে পৌঁছে। আমি তার যোগ্যতা, সামর্থ্য, উপকরণ ও মাধ্যম বা অন্য সকল কথা সম্পর্কে সম্যক অবহিত।