লা-কিন্না হুওয়াল্লা-হু রববী ওয়ালাউশরিকুবিরববীআহাদা-।উচ্চারণ
আর আমার ব্যাপারে বলবো, আমার রব তো সেই আল্লাহই এবং আমি তাঁর সাথে কাউকে শরীক করি না। তাফহীমুল কুরআন
আমার ব্যাপারে তো এই যে, আমি বিশ্বাস করি আল্লাহই আমার প্রতিপালক এবং আমি আমার প্রতিপালকের সাথে কাউকে শরীক মানি না।মুফতী তাকী উসমানী
কিন্তু আমি বলিঃ আল্লাহই আমার রাব্ব এবং আমি কেহকেও আমার রবের সাথে শরীক করিনা।মুজিবুর রহমান
কিন্তু আমি তো একথাই বলি, আল্লাহই আমার পালনকর্তা এবং আমি কাউকে আমার পালনকর্তার শরীক মানি না।মাওলানা মুহিউদ্দিন খান
‘কিন্তু তিনিই আল্লাহ্, আমার প্রতিপালক এবং আমি কাউকেও আমার প্রতিপালকের শরীক করি না।’ ইসলামিক ফাউন্ডেশন
‘কিন্তু তিনিই আল্লাহ, আমার রব। আর আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না’।আল-বায়ান
(আর আমার ব্যাপারে কথা হল) সেই আল্লাহই আমার প্রতিপালক, আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করব না।তাইসিরুল
"কিন্তু আমার বেলা, তিনি আল্লাহ্, আমার প্রভু, আর আমি কোনো একজনকেও আমার প্রভুর সাথে শরিক করি না।মাওলানা জহুরুল হক
৩৮. কিন্তু তিনিই আল্লাহ, আমার রব এবং আমি কাউকেও আমার রব-এর সাথে শরীক করি না।
(৩৮) কিন্তু আমি বলি, তিনি আল্লাহই আমার প্রতিপালক এবং আমি কাউকেও আমার প্রতিপালকের শরীক করি না। (1)
(1) অর্থাৎ, আমি তোমার মত কথা বলব না। আমি তো আল্লাহর প্রতিপালকত্বে এবং তাঁর একতত্ত্ববাদকে স্বীকার করি। এ থেকেও জানা গেল যে, দ্বিতীয়জন মুশরিকই ছিল।