وَلَا تَقُولَنَّ لِشَاْيۡءٍ إِنِّي فَاعِلٞ ذَٰلِكَ غَدًا

ওয়ালা-তাকূলান্না লিশাইয়িন ইন্নী ফা-‘ইলুন যা-লিকা গাদা-।উচ্চারণ

---আর দেখো, কোন জিনিসের ব্যাপারে কখনো একথা বলো না, আমি কাল এ কাজটি করবো। তাফহীমুল কুরআন

(হে নবী!) কোন কাজ সম্পর্কেই কখনও বলো না ‘আমি এ কাজ আগামীকাল করব’।মুফতী তাকী উসমানী

কখনই তুমি কোন বিষয়ে বলনা - আমি ওটা আগামীকাল করব –মুজিবুর রহমান

আপনি কোন কাজের বিষয়ে বলবেন না যে, সেটি আমি আগামী কাল করব।মাওলানা মুহিউদ্দিন খান

কখনই তুমি কোন বিষয়ে বল না, “আমি তা আগামী কাল করব, ইসলামিক ফাউন্ডেশন

আর কোন কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে, ‘নিশ্চয় আমি তা আগামী কাল করব’,আল-বায়ান

কোন বিষয় সম্পর্কে কক্ষনো বল না যে, ‘ওটা আমি আগামীকাল করব।’তাইসিরুল

আর কোনো ব্যাপারে কখনই বলো না -- "আমি এটি নিশ্চয়ই কালকে করে ফেলব --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৩. আর কখনই আপনি কোন বিষয়ে বলবেন না, আমি তা আগামীকাল করব,

তাফসীরে আহসানুল বায়ান

(২৩) কখনই তুমি কোন বিষয়ে বলো না যে, ‘আমি ওটা আগামীকাল করব’--