فَإِن زَلَلۡتُم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡكُمُ ٱلۡبَيِّنَٰتُ فَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

ফাইন ঝালালতুম মিম বা‘দি মা-জাআতকুমুল বাইয়িনা-তু ফা‘লামূআন্নাল্লা-হা, ‘আঝীঝুন হাকীম।উচ্চারণ

তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ‌ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ২২৭ তাফহীমুল কুরআন

তোমাদের কাছে যে উজ্জ্বল নিদর্শনাবলী এসেছে তারপরও যদি তোমরা (সঠিক পথ থেকে) স্খলিত হও, তবে মনে রেখ, আল্লাহ মহা ক্ষমতাবান (ও) প্রজ্ঞাময়। #%১৫৪%#মুফতী তাকী উসমানী

অতঃপর স্পষ্ট দলীল প্রমাণাদী তোমাদের নিকট সমাগত হওয়ার পরেও যদি তোমরা পদস্খলিত হয়ে যাও তাহলে জেনে রেখ, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রান্ত, বিজ্ঞানময়।মুজিবুর রহমান

অতঃপর তোমাদের মাঝে পরিস্কার নির্দেশ এসে গেছে বলে জানার পরেও যদি তোমরা পদস্খলিত হও, তাহলে নিশ্চিত জেনে রেখো, আল্লাহ, পরাক্রমশালী, বিজ্ঞ।মাওলানা মুহিউদ্দিন খান

সুস্পষ্ট নিদর্শন তোমাদের নিকট আসার পর যদি তোমাদের পদস্খলন ঘটে তবে জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহ্ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়। ইসলামিক ফাউন্ডেশন

অতএব তোমরা যদি পদস্খলিত হও, তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পর, তবে জেনে রাখ যে, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।আল-বায়ান

তোমাদের নিকট সুস্পষ্ট হুকুম পৌঁছার পরেও যদি তোমাদের পদস্খলন ঘটে তবে জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়।তাইসিরুল

কিন্তু যদি তোমরা পিছলে পড় তোমাদের কাছে স্পষ্ট প্রমাণাবলী আসবার পরেও, তবে জেনে রেখো -- নিঃসন্দেহ আল্লাহ মহাশক্তিশালী, পরমজ্ঞানী।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২২৭

অর্থাৎ তিনি প্রচণ্ড শক্তির অধিকারী এবং তিনি জানেন কিভাবে অপরাধীদের শাস্তি দিতে হয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

বিশেষভাবে এ দুটো গুণ উল্লেখ করার উদ্দেশ্য এই যে, যেহেতু আল্লাহ তাআলার ক্ষমতা পরিপূর্ণ, তাই তিনি যে-কোনও সময়ে তোমাদের দুষ্কর্মের শাস্তি দিতে পারেন। কিন্তু যেহেতু তার জ্ঞান-প্রজ্ঞাও পরিপূর্ণ, তাই তিনি স্বীয় প্রজ্ঞা অনুযায়ী স্থির করে রাখেন, কাকে কখন এবং কতটুকু শাস্তি দিতে হবে। সুতরাং এ কাফিরদেরকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে না বলে তারা যে স্থায়ীভাবে শাস্তি থেকে বেঁচে গেছে, এরূপ মনে করা চরম নির্বুদ্ধিতা।

তাফসীরে জাকারিয়া

২০৯. অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পর যদি তোমাদের পদস্থলন ঘটে, তবে জেনে রাখ, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়।

তাফসীরে আহসানুল বায়ান

(২০৯) অতঃপর প্রকাশ্য নিদর্শন আসার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রাখ যে, আল্লাহ মহা পরাক্রান্ত, প্রজ্ঞাময়।