আফাআমিনতুম আইঁ ইয়াখছিফা বিকুমজা-নিবাল বাররি আও ইউরছিলা ‘আলাইকুমহা-সিবান ছু ম্মা লা-তাজিদূলাকুম ওয়াকীলা-।উচ্চারণ
আচ্ছা, তাহলে তোমরা কি এ ব্যাপারে একেবারেই নির্ভীক যে, আল্লাহ কখনো স্থলদেশেই তোমাদেরকে যমীনের মধ্যে প্রোথিত করে দেবেন না অথবা তোমাদের ওপর পাথর বর্ষণকারী ঘূর্ণি পাঠাবেন না এবং তোমরা তার হাত থেকে বাঁচার জন্য কোন সহায়ক পাবে না? তাফহীমুল কুরআন
তবে কি তোমরা এর থেকে নিশ্চিন্ত হয়ে গেছ যে, আল্লাহ স্থলেরই কোথাও তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন অথবা তোমাদের প্রতি পাথরবর্ষী ঝড় পাঠাতে পারেন, তখন আর তোমরা নিজেদের কোন রক্ষাকর্তা পাবে না? #%৪৬%#মুফতী তাকী উসমানী
তোমরা কি নিশ্চিত আছ যে, তিনি তোমাদেরকে স্থলে কোথাও ভূ-গর্ভস্থ করবেননা অথবা তোমাদের উপর কংকর বর্ষণ করবেননা? তখন তোমরা তোমাদের কোন কর্ম বিধায়ক পাবেনা।মুজিবুর রহমান
তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত রয়েছ যে, তিনি তোমাদেরকে স্থলভাগে কোথাও ভূগর্ভস্থ করবেন না। অথবা তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী ঘুর্ণিঝড় প্রেরণ করবেন না, তখন তোমরা নিজেদের জন্যে কোন কর্মবিধায়ক পাবে না।মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা কি নির্ভয় হয়েছ যে, তিনি তোমাদেরকেসহ কোন অঞ্চল ধসিয়ে দিবেন না বা তোমাদের ওপর শিলা বর্ষণকারী ঝঞ্ঝা প্রেরণ করবেন না ? তখন তোমরা তোমাদের কোন কর্মবিধায়ক পাবে না। ইসলামিক ফাউন্ডেশন
তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে, তিনি তোমাদেরসহ স্থলের কোন দিক ধ্বসিয়ে দেবেন না অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না? তারপর তোমরা তোমাদের জন্য কোন কর্মবিধায়ক পাবে না।আল-বায়ান
তোমরা কি নির্ভয় হয়ে গেছ যে তিনি তোমাদেরকে স্থলভাগেই যমীনের মধ্যে ধ্বসিয়ে দিবেন না, কিংবা তোমাদের উপর শিলা বর্ষণকারী ঝড়ো হাওয়া পাঠাবেন না? এমতাবস্থায় তোমাদের রক্ষাকারী কাউকে তোমরা পাবে না।তাইসিরুল
তবে কি তোমরা নিশ্চিত বোধ কর যে তিনি কোনো জমির কিনারায় তোমাদের নিশ্চিহ করবেন না অথবা তোমাদের উপরে কোনো কঙ্করময় ঝড় বর্ষণ করবেন না? তখন তোমরা তোমাদের জন্য কোনো কর্ণধার পাবে না।মাওলানা জহুরুল হক
অর্থাৎ হে মানুষ! আল্লাহ তাআলার দয়ায় সাগরের গ্রাস থেকে নিষ্কৃতি পাওয়ার পর ভাবছ নাকি চিরতরে নিরাপদ হয়ে গেলে, যদ্দরুন আবার নাশোকর ও নাফরমানিতে লিপ্ত হচ্ছ? এমন কি হতে পারে না যে, তিনি স্থলেই তোমাদেরকে ধসিয়ে দেবেন, ফলে ভূগর্ভে চিরতরে হারিয়ে যাবে? তোমরা সর্বক্ষণ আল্লাহ তাআলার মুঠোর মধ্যে রয়েছ, চাইলে তিনি ভূমিকম্প, ভূমিধস, অগ্নিবর্ষণ, পাথরবর্ষণ ইত্যাদি যে কোন শাস্তি দিয়ে তোমাদেরকে ধ্বংস করে ফেলতে পারেন, যা থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। -অনুবাদক
৬৮. তোমরা কি নির্ভয় হয়েছ যে, তিনি তোমাদেরকে সহ কোন অঞ্চল ধসিয়ে দেবেন না অথবা তোমাদের উপর শিলা বর্ষণকারী ঝঞ্ঝা পাঠাবেন না? তারপর তোমরা তোমাদের জন্য কোন কর্মবিধায়ক পাবে না।
(৬৮) তোমরা কি নিশ্চিত আছ যে, তিনি তোমাদেরকে স্থলে কোথাও ভূগর্ভস্থ করবেন না অথবা তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড় পাঠাবেন না?(1) আর তখন তোমরা তোমাদের কোন কর্মবিধায়ক পাবে না।
(1) অর্থাৎ, সমুদ্র থেকে (নিরাপদে) উত্তীর্ণ হওয়ার পর তোমরা যে আল্লাহকে ভুলে যাও, তোমরা কি জান না যে, তিনি স্থলেও তোমাদেরকে পাকড়াও করতে পারেন? তিনি তোমাদেরকে যমীনে ধসিয়ে দিতে পারেন অথবা পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাদের বিনাশ সাধন করতে পারেন; যেভাবে পূর্বের কিছু জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন।