وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَـٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ قَالَ ءَأَسۡجُدُ لِمَنۡ خَلَقۡتَ طِينٗا

ওয়া ইযকুলনা-লিলমালাইকাতিছ জু দূলিআ-দামা ফাছাজাদূ ইল্লাইবলীছা কালা আআছজু দুলিমান খালাকতা তীনা-।উচ্চারণ

আর স্মরণ করো, যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো কিন্তু ইবলীস করলো না। ৭৪ সে বললো, “আমি কি তাকে সিজদা করবো যাকে তুমি বানিয়েছো মাটি দিয়ে?” তাফহীমুল কুরআন

এবং সেই সময়কে স্মরণ কর, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, আদমকে সিজদা কর। তখন তারা সিজদা করল, কিন্তু ইবলীস করল না। সে বলল, আমি কি তাকে সিজদা করব, যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন?মুফতী তাকী উসমানী

স্মরণ কর, যখন আমি মালাইকা/ফেরেশতাদেরকে বললামঃ আদমের প্রতি সাজদাহবনত হও; তখন ইবলীস ছাড়া সবাই সাজদাহবনত হল; সে বললঃ আমি কি তাকে সাজদাহ করব যাকে আপনি মাটি হতে সৃষ্টি করেছেন?মুজিবুর রহমান

স্মরণ কর, যখন আমি ফেরেশতাদেরকে বললামঃ আদমকে সেজদা কর, তখন ইবলীস ব্যতীত সবাই সেজদায় পড়ে গেল। কিন্তু সে বললঃ আমি কি এমন ব্যক্তিকে সেজদা করব, যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন?মাওলানা মুহিউদ্দিন খান

স্মরণ কর, যখন ফিরিশতাদেরকে বললাম, ‘আদমকে সিজদা কর’, তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করল। সে বলেছিল, ‘আমি কি তাকে সিজ্দা করব যাকে আপনি কর্দম হতে সৃষ্টি করেছেন ?’ ইসলামিক ফাউন্ডেশন

আর স্মরণ কর, যখন আমি ফেরেশতাদের বললাম, ‘আদমকে সিজদা কর’, তখন ইবলীস ছাড়া সকলে সিজদা করল। সে বলল, ‘আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন’?আল-বায়ান

স্মরণ কর, যখন আমি ফেরেশতাগণকে বলেছিলাম, ‘আদামকে সাজদাহ কর তখন ইবলিশ ছাড়া সবাই তাকে সাজদাহ করল। সে বলেছিল, ‘আমি কি তাকে সাজদাহ করব যাকে তুমি মাটি থেকে পয়দা করেছ?’তাইসিরুল

আর আমরা যখন ফিরিশ্‌তাদের বললাম -- "আদমকে সিজদা করো", তখন তারা সিজদা করল, ইবলিস ব্যতীত। সে বললে -- "আমি কি তাকে সিজদা করব যাকে তুমি কাদা দিয়ে সৃষ্টি করেছ?"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭৪

তুলনামূলক অধ্যয়নের জন্য সূরা আল বাকারার ৪ রুকূ’, আন নিসার ১৮ রুকূ’ আল হিজরের ৩ রুকূ’ এবং ইবরাহীমের ৪ রুকূ’ দেখুন।

এ বক্তব্য প্রসঙ্গে আলোচ্য ঘটনাটা আসলে যে কথা বুঝাবার জন্য বর্ণনা জন্য করা হচ্ছে তা হচ্ছে, আল্লাহর মোকাবিলায় কাফেরদের এ অহংকার, সতর্কবাণীর প্রতি তাদের এ উপেক্ষা এবং বাঁকা পথে চলার জন্য তাদের এ অনমনীয় ঔদ্ধত্য ঠিক সেই শয়তানেরই অনুকরণ যে প্রথম দিন থেকেই মানুষের শত্রুতা করে আসছে। এ কর্মনীতি অবলম্বন করে এরা আসলে এমন একটি জালে জড়িয়ে পড়ছে যে জালে আদমের বংশধরদেরকে জড়িয়ে ধ্বংস করে দেবার জন্য শয়তান মানব ইতিহাসের সূচনালগ্নেই চ্যালেঞ্জ দিয়েছিল।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬১. আর স্মরণ করুন, যখন আমরা ফিরিশতাদেরকে বললাম, আদমকে সিজদা কর, তখন ইবলীস ছাড়া সবাই সিজদা করল। সে বলেছিল, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি কাদা থেকে সৃষ্টি করেছেন?

তাফসীরে আহসানুল বায়ান

(৬১) (স্মরণ কর,) যখন আমি ফিরিশতাদেরকে বললাম, ‘আদমের প্রতি সিজদাবনত হও’; তখন ইবলীস ছাড়া সবাই সিজদাবনত হল; সে বলল, ‘আমি কি তাকে সিজদা করব, যাকে তুমি কাদা-মাটি হতে সৃষ্টি করেছ?’