লা-জারমা আন্নাহুম ফিল আ-খিরতি হুমুল খা-ছিরূন।উচ্চারণ
নিঃসন্দেহে আখেরাতে এরাই ক্ষতিগ্রস্ত ১১০ তাফহীমুল কুরআন
এটা সুনিশ্চিত যে, এরাই আখেরাতে সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত হবে।মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত।মুজিবুর রহমান
বলাবাহুল্য পরকালে এরাই ক্ষতি গ্রস্ত হবে।মাওলানা মুহিউদ্দিন খান
নিশ্চয়ই এরা তো আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। ইসলামিক ফাউন্ডেশন
সন্দেহ নেই, তারাই আখিরাতে ক্ষতিগ্রস্ত।আল-বায়ান
এতে কোন সন্দেহই নেই যে, আখেরাতে ক্ষতিগ্রস্ত এরাই হবে।তাইসিরুল
কোনো সন্দেহ নেই যে পরকালে তারা নিজেরাই হবে ক্ষতিগ্রস্ত।মাওলানা জহুরুল হক
১১০
যারা সত্যের পথ কঠিন করে দেখে ঈমান থেকে ফিরে গিয়েছিল এবং তারপর নিজেদের কাফের ও মুশরিক জাতির সাথে মিশে গিয়েছিল তাদের জন্য এ বাক্যাংশটি বলা হয়েছে।
১০৯. নিঃসন্দেহ, নিশ্চিত যে, তারাই আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত।
(১০৯) নিঃসন্দেহে তারা পরকালে হবে ক্ষতিগ্রস্ত।