আল্লাযীনা সাবারূওয়া‘আলা-রব্বিহিম ইয়া তাওয়াক্কালূন।উচ্চারণ
হায়! যে মজলুমরা সবর করেছে এবং যারা নিজেদের রবের ওপর ভরসা করে কাজ করছে তারা যদি জানতো (কেমন চমৎকার পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে) । তাফহীমুল কুরআন
তারা ওই সব লোক, যারা সবর অবলম্বন করে এবং নিজ প্রতিপালকের উপর ভরসা রাখে।মুফতী তাকী উসমানী
তারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপর নির্ভর করে।মুজিবুর রহমান
যারা দৃঢ়পদ রয়েছে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করেছে।মাওলানা মুহিউদ্দিন খান
যারা ধৈর্য ধারণ করে ও তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। ইসলামিক ফাউন্ডেশন
যারা সবর করেছে এবং তাদের রবের উপরই তাওয়াক্কুল করেছে।আল-বায়ান
(আখেরাতের ঐ পুরস্কার তাদের জন্য) যারা ধৈর্যধারণ করে আর তাদের প্রতিপালকের উপর নির্ভর করে।তাইসিরুল
যারা অধ্যবসায় করে এবং তাদের প্রভুর উপরে নির্ভর করে।মাওলানা জহুরুল হক
৪২. যারা ধৈর্য ধারণ করে ও তাদের রবের উপর নির্ভর করে।
(৪২) যারা ধৈর্য ধারণ করেছে এবং নিজেদের প্রতিপালকের উপর নির্ভর করে।