فَجَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن سِجِّيلٍ

ফাজা‘আলনা-‘আ-লিয়াহা-ছা-ফিলাহা-ওয়া আমতারনা-‘আলাইহিম হিজা-রতাম মিন ছিজজীল।উচ্চারণ

এবং আমি সেই জনপদটি ওলট পালট করে রেখে দিলাম আর তাদের ওপর পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। ৪১ তাফহীমুল কুরআন

অনন্তর আমি সে ভূখণ্ডটিকে উল্টিয়ে উপর-নিচ করে দিলাম এবং তাদের উপর পাকা মাটির পাথর-ধারা বর্ষণ করলাম।মুফতী তাকী উসমানী

সুতরাং আমি জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করলাম।মুজিবুর রহমান

অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্থর বর্ষণ করলাম।মাওলানা মুহিউদ্দিন খান

আর আমি জনপদকে উল্টিয়ে ওপর নীচ করে দিলাম এবং এদের ওপর প্রস্তর-কংকর বর্ষণ করলাম। ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর আমি তার (নগরীর) উপরকে নিচে উলটে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম পোড়া মাটির পাথর।আল-বায়ান

আর আমি সে জনপদকে উল্টে (উপর-নীচ) করে দিলাম আর তাদের উপর পাকানো মাটির প্রস্তর বর্ষণ করলাম।তাইসিরুল

কাজেকাজেই এর উপরভাগ আমরা বানিয়ে দিলাম এর নিচের ভাগ, আর তাদের উপরে বর্ষণ করলাম পোড়া-মাটির পাথর।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪১

এ পোড়া মাটির পাথর বৃষ্টি হতে পারে উল্কাপাত ধরনের কিছু। আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তা মৃত্তিকা গর্ভ থেকে বের হয়ে তাদের ওপর চতুর্দিক থেকে বৃষ্টির মত বর্ষিত হয়ে থাকতে পারে। তাছাড়া একটি মারাত্মক ধরনের ঘূর্ণিঝড়ও তাদের ওপর এ পাথর বৃষ্টি বর্ষণ করতে পারে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৪. তাতে আমরা জনপদকে উল্টিয়ে উপর-নীচ করে দিলাম এবং তাদের উপর পোড়ামাটির পাথর-কংকর বর্ষণ করলাম

তাফসীরে আহসানুল বায়ান

(৭৪) সুতরাং আমি (তাদের) জনপদকে উল্টিয়ে উপর-নীচ করে দিলাম(1) এবং তাদের উপর ঝামা পাথর নিক্ষেপ করলাম।(2)

(1) কথিত আছে যে, তাদের জনপদকে শূন্যে তোলা হয়, তারপর সেখান থেকে উল্টিয়ে পৃথিবীতে ফেলে দেওয়া হয়। এভাবে উপরকে নীচে আর নীচেকে উপর করে ধ্বংস করে দেওয়া হয়। এও বলা হয় যে, তাদের ঘরের ছাদ সহ তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়।

(2) তারপর তাদের উপর এক বিশেষ ধরনের পাথর বর্ষণ করা হয়। এভাবে তাদেরকে তিন প্রকার আযাব দিয়ে পৃথিবীর মানুষের জন্য এক নিদর্শন বানিয়ে দেওয়া হয়।