قَالَ إِنَّ هَـٰٓؤُلَآءِ ضَيۡفِي فَلَا تَفۡضَحُونِ

ক-লা ইন্না হাউলাই দাইফী ফালা-তাফদাহূন।উচ্চারণ

লূত বললো, “ভাইয়েরা আমার! এরা হচ্ছে আমার মেহমান, আমাকে বে-ইজ্জত করো না। তাফহীমুল কুরআন

লূত (তাদেরকে) বলল, এরা আমার অতিথি। সুতরাং আমাকে বেইজ্জত করো না।মুফতী তাকী উসমানী

সে বললঃ নিশ্চয়ই এরা আমার অতিথি; সুতরাং তোমরা আমাকে বেইয্যাত করনা।মুজিবুর রহমান

লূত বললেনঃ তারা আমার মেহমান। অতএব আমাকে লাঞ্ছিত করো না।মাওলানা মুহিউদ্দিন খান

সে বলল, ‘এরা আমার অতিথি; সুতরাং তোমরা আমাকে বেইজ্জত কর না। ইসলামিক ফাউন্ডেশন

সে বলল, ‘নিশ্চয় এরা আমার মেহমান, সুতরাং আমাকে অপমানিত করো না’।আল-বায়ান

লূত বলল, ‘এরা আমার মেহমান, কাজেই তোমরা আমাকে লাঞ্ছিত করো না।তাইসিরুল

তিনি বললেন -- "এরা নিশ্চয়ই আমার অতিথি, সুতরাং আমাকে বেইজ্জত করো না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৮. তিনি বললেন, নিশ্চয় এরা আমার অতিথি; কাজেই তোমরা আমাকে বেইজ্জত করো না।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৮) সে বলল, ‘নিশ্চয় এরা আমার অতিথি; সুতরাং তোমরা আমাকে বেইজ্জত করো না। (1)

(1) লূত (আঃ) তাদেরকে বুঝাতে চেষ্টা করলেন যে, এরা আমার অতিথি। কি করে তাদেরকে আমি তোমাদের হাতে তুলে দিতে পারি? এ তো আমার জন্য অপমান ও লজ্জার বিষয়।