ক-লূবাল জি’না-কা বিমা-ক-নূফীহি ইয়ামতারূন।উচ্চারণ
তারা জবাব দিল, “না, বরং আমরা তাই এনেছি যার আসার ব্যাপারে এরা সন্দেহ করছিল। তাফহীমুল কুরআন
তারা বলল, না; বরং তারা যে (আযাব) সম্পর্কে সন্দেহ পোষণ করত, আমরা আপনার কাছে সেটাই নিয়ে এসেছি।মুফতী তাকী উসমানী
তারা বললঃ না, তারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তা নিয়ে এসেছি।মুজিবুর রহমান
তারা বললঃ না বরং আমরা আপনার কাছে ঐ বস্তু নিয়ে এসেছি, যে সম্পর্কে তারা বিবাদ করত।মাওলানা মুহিউদ্দিন খান
তারা বলল, ‘না, এরা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাই নিয়ে এসেছি; ইসলামিক ফাউন্ডেশন
তারা বলল, ‘বরং আমরা তোমার কাছে এমন বিষয় নিয়ে এসেছি, যাতে তারা সন্দেহ করত’।আল-বায়ান
তারা বলল, ‘আমরা তা-ই নিয়ে এসেছি যে ব্যাপারে এ লোকেরা সন্দেহে পতিত ছিল।তাইসিরুল
তারা বললে -- "আমরা নিশ্চয়ই তোমার কাছে এসেছি তাই নিয়ে যে-সন্বন্ধে তারা তর্ক-বিতর্ক করত।মাওলানা জহুরুল হক
৬৩. তারা বলল, না, তারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা আপনার কাছে তা-ই নিয়ে এসেছি;
(৬৩) তারা বলল, ‘না, বরং তারা যে বিষয়ে সন্দিহান ছিল আমরা তোমার নিকট তাই নিয়ে এসেছি। (1)
(1) অর্থাৎ আল্লাহর আযাব। যার ব্যাপারে তোমার জাতির সন্দেহ হয় যে, তা কী আসতে পারে?